চিজকেক–অলিভ, অতিথিদের পছন্দের মেনু, এলাহি আয়োজন সোনম কাপুরের বেবি শাওয়ারে
এলাহি আয়োজন সোনম কাপুরের বেবি শাওয়ারে
অনিল কাপুর কন্যা তথা বলিউড ডিভা সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সোনম কাপুরের মাতৃত্বকালীন সময় কাটছে লন্ডনে। আর সেখানেই তাঁর প্রথম সাধের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সোনমের বোন রিয়া কাপুর সহ সাধের অনুষ্ঠানে উপস্থিত একাধিক তারকা বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অতিথিদের পছন্দ মতো আলাদা আলাদা মেনু
সাধের এই ইভেন্টের আয়োজন দেখে নেটিজেনরা দারুণ খুশি। বুধবার সোনম কাপুরের সাধের অনুষ্ঠানের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখে বোঝা গিয়েছে এই বেবি শাওয়ার অনুষ্ঠান হয়েছে সোনমের লন্ডনের বাড়ির বাগানে, যেখানে প্রত্যেক অতিথিদের জন্য পছন্দের মেনু, ন্যাপকিন ও উপহার ছিল। রিয়া তাঁর জন্য তৈরি করা খাবারের মেনু, যা হাতে লেখা ছিল তা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং লিখেছেন, 'দারুণ সাধের অনুষ্ঠান।'

এলাহি আয়োজন
হাতে তৈরি পেইন্ট করা টেবিল ক্লথে সোনমের নাম লেখা ছিল প্রত্যেক অতিথির মেনুর সঙ্গে। রিয়া এই সাধের অনুষ্ঠানের বহু ছবি শেয়ার করেছেন যেখানে স্বপ্নের মতো ডেকরেশন আর টেবিল ভর্তি মিষ্টি খাবারে ভর্তি ছিল। অনেক অতিথি তাঁদের ইনস্টা স্টোরিতে এই অনুষ্ঠানের ছবি শেয়ার করে লিখেছেন যে তাঁদের ন্যাপকিনে তাঁদের নাম লেখা ছিল।

কী পরেছিলেন সোনম কাপুর
বেবি শাওয়ারেও নজর কাড়লেন ফ্যাশনিয়েস্তা সোনম। পিঙ্ক হলটার নেক ম্যাক্সি ড্রেসে হবু মা সোনমের লুক ছিল অনবদ্য। সোনমের বেবি শাওয়ার অনুষ্ঠানে খাবারের ঝলকে দেখা গিয়েছে চিজ কেক ও অলিভ। সোনমের কাছের বন্ধু লিও কল্যাণ উপস্থিত হয়েছিলেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সোনম কাপুর ও লিও কল্যাণ অভিনেত্রীর জনপ্রিয় গান মসাকলি গানে নাচছেন এবং রিয়া কাপুর হাততালি দিচ্ছেন।
অন্তঃসত্ত্বার সময় উপভোগ করছেন সোনম
২০১৮ সালের মে মাসে সোনম কাপুর ও আনন্দ আহুজা বিয়ে করেন। ২০২২ সালের মার্চ মাসে এই দম্পতি তাঁদের প্রথম সন্তান আসার খবর দেন। অন্তঃসত্ত্বা সোনম চুটিয়ে উপভোগ করছেন তাঁর এই সময়। কিছুদিন আগেই প্যারিস ঘুরতে গিয়েছিলেন সোনম। সেখান থেকে লন্ডনে ফিরেই বেবি শাওয়ারের আয়োজন করেন আনন্দ আহুজা ও সোনম কাপুর। সম্প্রতি সোনমের জন্মদিনে তিনি বেবি বাম্প নিয়ে ফটোশুটও করেছিলেন যা নেটিজেনদের পছন্দ হয়েছিল।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications