প্রথম মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন, স্বামী আনন্দের সঙ্গে নিজেই মা হওয়ার কথা ঘোষণা সোনম কাপুরের

প্রথম মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন, স্বামী আনন্দের সঙ্গে নিজেই মা হওয়ার কথা ঘোষণা সোনম কাপুরের

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী তথা অনিল কাপুর কন্যা সোনম কাপুর। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কথা ঘোষণা করেছেন তিনি। ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী জানিয়েছেন তাঁরা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। আনন্দের কোলে মাথা রেখে কাউচে শোওয়া সোনমের বেবি বাম্প স্পষ্ট।

মা হতে চলেছেন সোনম কাপুর

কালো রঙের পোশাক পরা ছবি শেয়ার করে সোনম লিখেছেন, '‌চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।' সোনম কাপুর এই পোস্টে বেশ কিছু হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। আনন্দ এবং সোনম দু'‌জনের বেবি বাম্পে হাত রেখেছেন। সোনম-আনন্দের এই খবর প্রকাশ্যে আসতেই একাধিক বলিউড তারকা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। করিনা কাপুর ওই পোস্টে মন্তব্য করে লিখেছেন, '‌ওয়াও, খুব খুশি উভয়ের জন্যই। বাচ্চাদের সঙ্গে খেলার জন্য অপেক্ষা করতে পারছি না।'‌ দিয়া মির্জা লিখেছেন, '‌খুবই খুশির খবর! তোমাদের জন্য খুব আনন্দিত।‌' অনন্যা পাণ্ডে অভিনন্দন জানিয়েছেন দু'‌জনকে।

 সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে

সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে

২০১৮ সালের মে মাসে সোনম কাপুর ও আনন্দ আহুজা বিয়ে করেন। সোনম অনিল ও সুনিতা কাপুরের বড় কন্যা। তাঁর বিয়ের পর থেকে সোনম একাধিকবার তাঁর মা হওয়ার গুজবকে খারিজ করে দিয়েছেন। গত বছর জুলাইতেও যখন তাঁর গর্ভবতী হওয়া নিয়ে গুজব রটে, তখন সোনম কাপুর পাল্টা জবাব দিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি তাঁর পিরিয়ডসের সময় আদা দিয়ে চা খাচ্ছেন। এই ভিডিও সব গুজবকে ঠাণ্ডা করে দেয়। আর এখন নিজেই জানিয়ে দিলেন তাঁর মা হওয়ার খবর। আপাতত লন্ডনের নটিং হিল বাংলোতেই আনন্দের সঙ্গে রয়েছেন সোনম। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁরা প্রায়ই দিল্লি ও মুম্বইতে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন।

বলিউড থেকে দূরে সোনম কাপুর

বলিউড থেকে দূরে সোনম কাপুর

২০১৯ সালে সোনমকে শেষবারের মতো দ্য জোয়া ফ্যাক্টর সিনেমায় দেখা যায়। সোনমের বিপরীতে ছিলেন দুলকার সলমন। এরপর সোনমকে অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপের একে ভার্সেস একে-তে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল, যা ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পায়।

 বিয়ের পর সংসারি হয়ে যান সোনম কাপুর

বিয়ের পর সংসারি হয়ে যান সোনম কাপুর

বলিউড থেকেও বেশ খানিকটা দূরে আছেন সোনম আপাতত। আনন্দ নিজের ব্যবসা সামলাচ্ছেন, আর সোনম নিজের বাড়িঘর! অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আপাতত তিনি চান আনন্দকে সময় দিতে। যে ভালোবাসা তিনি পেয়েছেন আনন্দের থেকে তার মূল্যায়ন করা সম্ভব নয় কোনওভাবেই। তাই নিজেকে ও নিজের পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ের পর। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+