আজ সাত পাকে বাঁধা পড়ছেন সোনম,সকাল থেকে ব্যস্ত অনিল-অর্জুনরা,দেখুন ছবি

সোনমের সঙ্গে আনন্দ আহুজার বিয়ে ঘিরে চরম ব্যস্ততা কাপুর পরিবারে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অতিথিদের আনাগোনা। সোনমের এক আত্মীয় বাংলোতে বিয়ের আসর বসেছে।

সোনমের সঙ্গে আনন্দ আহুজার বিয়ে ঘিরে চরম ব্যস্ততা কাপুর পরিবারে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অতিথিদের আনাগোনা। সোনমের এক আত্মীয় বাংলোতে বিয়ের আসর বসেছে। আসরে পৌঁছতে শুরু করে দিয়েছেন বলিউডের ওএকের পর এক তারকা। পৌঁছে গিয়েছেন সোনমের বেস্ট ফ্রেন্ড জ্যাকলিন । সকাল সকাল পৌঁছতে দেখা গিয়েছে কনের বাবা অনিল কাপুরকেও।

কনের সাজে সোনম

যাঁকে নিয়ে এত হইচই। সেই সোনম কাপুর এদিন বিয়ের কনের বেশে আরও সুন্দরী হয়ে উঠেছিলেন। লাল শাড়িতে সোনমকে অসামান্য লেগেছে।

তৈরি আনন্দ আহুজাও

তৈরি আনন্দ আহুজাও

একদিকে যেম বিয়ের সাজে তৈরি সোনম। অন্যদিকে তেমন বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন সোনমের হবু স্বামী তথা দিল্লির ব্য়বসায়ী আনন্দ আহুজা।

ব্যস্ততার মধ্যেও 'কুল' অনিল!

ব্যস্ততার মধ্যেও 'কুল' অনিল!

মেয়ে সোনমের বিয়ের দিন সকালে সাদা কুর্তাতে এক্কেবারে ঝলমেল অনিল কাপুর। মেয়ের বিয়ে ঘিরে শত ব্যস্ততার মধ্যেও তিনি এক্কেবারে 'কুল'! সেটা তাঁর ছবির মেজাজ দেখেই বোঝা যাচ্ছে।

হ্যান্ডসম লুক -এ অর্জুন কাপুর

হ্যান্ডসম লুক -এ অর্জুন কাপুর

সোনমের বিয়ের জায়গায় প্রথম ঢুকতে দেখা যায় অর্জুন কাপুরকে। ভাই বলে কথা! বোনের বিয়ের দিন তাই সকাল সকাল খোশ মেজাজে দেখা গেল সোনমের খুড়তুতো ভাই অর্জুনকে।

জ্যকলিন ফর্নান্ডেজ

জ্যকলিন ফর্নান্ডেজ

গোলাপি রঙের ল্যাহেঙ্গাতে এদিন মাত করে দিয়েছেন জ্যাকলিন। বেস্ট ফ্রেন্ড সোনমের বিয়ের দিন সকালে জ্যাকলিন ছিলেন টক অফ দ্য টাউন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+