Sonakshi Sinha: অভিমান ভুলে মেয়ের বিয়েতে সামিল হবেন বাবা, সোনাক্ষীর গায়ে হলুদে কি উপস্থিত থাকবে পরিবার
বৃহস্পতিবারই গায়ে হলুদের অনুষ্ঠান। অবশেষে মান ভাঙল বাবার। মেয়ের সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানালেন শত্রুঘ্ন সিনহা। কয়েকদিন আগে পর্যন্ত সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়েতে তাঁর উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
এই নিয়ে তুমুল আলোচনা চলছিল নেটপাড়ায় আবার বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল মেয়ের ভিনধর্মে বিয়ে মেনে নিতে চাননি শত্রুঘ্ন সিনহা। সেকারণেই তিনি মেয়ের বিয়ে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না। শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন সোনাক্ষী যদি তাঁদের আমন্ত্রণ জানায় তাহলে নিশ্চয় গিয়ে আশীর্বাদ করে আসবেন। শত্রুঘ্ন সিনহার এই বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি সোনাক্ষীর বিয়ে মেনে নিতে চাইছেন না।

সাত বছর ধরে জাহির ইকমালকে ডেট করছেন সোনাক্ষী। হাজির বলিউডের তরুণ অভিনেতা। কয়েকটি মাত্র ছবি করেছেন তিনি। তার মধ্যে সোনাক্ষীর সঙ্গেও তাঁর ছবি রয়েছে। পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছেন সোনাক্ষী বাবা বলিতারকা শত্রুঘ্ন সিনহা। জয়ের পর সোনাক্ষীর বিয়ে নিয়ে নেটপাড়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছিল। খবরের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন শত্রুঘ্ন সিনহাকে যে সত্যিই তাঁর মেয়ের বিয়ে কিনা।
সেসময় সাংবাদিকদের শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন যে তিনি জানেন না সোনাক্ষী বিয়ে করছে কিনা। তবে যদি বিয়েতে আমন্ত্রণ জানায় সোনাক্ষী তাহলে তিনি এবং তাঁর স্ত্রী গিয়ে আশীর্বাদ করে আসবেন। আজকালকার ছেলেমেয়েরা বাবা -মাকে কিছু জানায় না বলে মন্তব্য করেছিলেন। তারপরে সোনাক্ষীর মামাও সেই একই কথা বলেছিলেন।
এদিকে তার পরেই সোনাক্ষীর বিয়ের আমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। তার পরে ব্যাতেলর পার্টির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শোনা গিয়েছে ২০ তারিখের গায়ে হলুদের অনুষ্ঠান সোনাক্ষী তাঁর নিজের বান্দ্রার বাড়িতে আয়োজন করেছেন। এবং তাতে মাত্র ৫০ জনের মতো অতিথি থাকবেন। সকলেই ঘনিষ্ঠ আত্মিয়।
তারপরেই আবার ১৮০ ডিগ্রি ঘুরে শত্রুঘ্ন সিনহার এই মন্তব্য বেশ জল্পনা বাড়িয়েছে। সোনাক্ষী সিনহা তাঁর মেয়ে এবং মেয়ের জন্য তিনি গর্বিত। একমাত্র মেয়ের বিয়েতে তিনি উপস্থিত থাকবেন না এটা হকতে পারে না। এমনই মন্তব্য করেছেন অভিনেত্রীর বাবা। সোনাক্ষী এবং জাহির একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এবং তাঁদের জীবন সুখের হোক সেজন্য তিনি সবসময় পাশে রয়েছেন বলে মন্তব্য করেছেন। ভুয়ো খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications