অনু মালিক তাঁর সঙ্গে মিটমাট চেয়ে যোগাযোগ করেন, ফের বিস্ফোরক সোনা

অনু মালিক তাঁর সঙ্গে মিটমাট চেয়ে যোগাযোগ করেন, ফের বিস্ফোরক সোনা

ইন্ডিয়ান আইডল থেকে সরে যাওয়ার পর অনু মালিককে নিয়ে টুইটারে আপডেট শেয়ার করলেন সোনা মহাপাত্র। সঙ্গীত শিল্পী সোনা মহাপাত্র দাবি করেছেন যে অনু মালিক তাঁর কাছে আসার চেষ্টা করছেন এবং হয়ত ঘটনাটি ধামাচাপা দিতে তিনি কোনও চুক্তি করতে চাইছেন। ২০১৮ সালে সোনা তাঁর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ আনেন সুরকার অনু মালিকের বিরুদ্ধে। তাঁর পাশাপাশি গায়িকা নেহা বসিন ও শ্বেতা পণ্ডিতও একই অভিযোগ তোলেন সুরকারের বিরুদ্ধে এবং মিটু আন্দোলনে যোগ দেন।

অনু মালিক তাঁর সঙ্গে মিটমাট চেয়ে যোগাযোগ করেন, ফের বিস্ফোরক সোনা


সোনা মহাপাত্র তাঁর টুইটে বলেন, '‌আপডেট। দেশের মিউজিক ডিরেক্টর অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে অনু মালিক আমার কাছে পৌঁছানোর চেষ্টা করেন। উদাহরণস্বরূপ ১)‌ যে ঘৃণ্য ব্যক্তিগত আচরণ তিনি করেছেন সেটা নিয়ে তারা উদ্বিগ্ন এবং তাঁদের হস্তক্ষেপের অধিকার আছে কি? ২) আমি কি অন্য মহিলাদের নিয়ে বিক্ষোভ দেখাতে চাই?‌‌ উত্তর:‌‌ না’‌।

এর আগে সোনা মহাপাত্র ইন্ডিয়ান আইডলের মতো রিয়্যালিটি শোয়ে অনু মালিককে বিচরক করায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। যার জেরে অনু মালিককে শো থেকে সরে যেতে হয়। এরপর সোনা মহাপাত্র টুইটারে ধন্যবাদ দিয়ে টুইট করেন। তবে এই সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন অনু মালিক এবং তিনি টুইটারে দীর্ঘ চিঠি লিখে জানান যে তিনি নির্দোষ এবং তাঁকে কর্মক্ষেত্রে হেনস্থা করার জন্যই এই সব করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+