কারোর শখ সাবান সংগ্রহের আবার কেউ পোষেন সাপ, বলিউড তারকাদের অদ্ভুত কিছু স্বভাব জেনে নিন
বলিউড তারকাদের অদ্ভুত কিছু স্বভাব
মানুষের মধ্যে ভালো স্বভাব যেমন থাকে তেমনি কিছু বাজে স্বভাবও থাকে এমনকী কিছু কিছু মানুষের বিরক্তিকর স্বভাব দেখলে আপনিও তিতিবিরক্ত হয়ে যাবেন। তবে কিছু বলিউড অভিনেতা–অভিনেত্রীরা রয়েছেন যাঁদের মধ্যেও কিছু বাজে স্বভাব বিরাজমান। আসলে তাঁরাও তো মানুষ। আসুন জেনে নেওয়া যাক সেরকমই কিছু বলিউড তারকাদের খারাপ স্বভাবগুলি।

সলমন খান
এই স্বভাবটা কম-বেশি সকলের মধ্যেই থাকে। বিশেষ করে আমরা যখন কোনও হোটেলে থাকতে যাই। বলিউডের ভাইজান সলমন খানের মধ্যেও এই অদ্ভুত স্বভাবটি রয়েছে, তিনি স্নান করার সাবান সংগ্রহ করেন। যদিও তা কোনও হোটেল থেকে নয়, বরং গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি নানান ধরনের সাবান সংগ্রহ করেছেন। যেগুলি সবই হাতে তৈরি, ডিজাইনার ও প্রাকৃতিক। এখন জানলেন তো সেটে যখনই সলমন খান আসেই তখন কেন তাঁর শরীর থেকে এত সুগন্ধ বের হয়।

রানি মুখোপাধ্যায়
সাধারণত আমরা সকালে ঘুম থেকে উঠে এককাপ চা বা কফি খেতেই পছন্দ করি, কিন্তু মর্দানি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের ধূমপানের নেশা। তাঁর সিগারেটের প্রতি এতটাই আসক্তি যে তিনি তাঁর সকাল সিগারেট না খেয়ে শুরু করতে পারেন না।

ববি দেওল
হ্যান্ডসম ববি দেওল অনেক কুসংস্কার মেনে চলেন। তাঁর পেশী ও কঠিন দেহ দেখে কেউ বলবে না যে তিনি কোনও কিছুতে ভয পেতে পারেন। কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই জানেন যে তিনি যখনই কথা বলেন অধিকাংশ সময়ই তিনি কাঠ ছুঁয়ে থাকেন (যেটাকে চলতি কথায় টাচ উড বলা হয়)। অভিনেতা এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি এই বিষয়টিকে মেনে চলেন বলে নিজের ব্যাগে একটুকরো কাঠ রেখে দিয়েছেন।

সুস্মিতা সেন
পোষ্যদের প্রতি মানুষের অন্যরকম টান থাকে। তাই অনেকেই বাড়িতে বেড়াল, কুকুর, মাছ সহ অনেক প্রাণীকেই পোষেন। কিন্তু আমাদের প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সাপের প্রতি দুর্বলতা রয়েছে। তিনি এতটাই সাপ ভালোবাসেন যে তিনি নিজের বাড়িতে একটি পাইথনকে পুষে রেখেছেন।

শাহরুখ খান
বলিউডের 'কিং খান' শাহরুখ খানের ধূমপানের প্রতি তীব্রমাত্রায় আসক্তির কথা সকলেই জানেন। তবে শুধু তাই নয়, তাঁর গ্যাজেট ও ভিডিও গেমের প্রতিও দারুণ প্যাশন রয়েছে। শাহরুখ তাঁর বাড়ির বিভিন্ন তলের মেঝে এই সমস্ত গেমিং গ্যাজেট দিয়ে সাজিয়ে তুলেছেন। শাহরুখ একটি সাক্ষাতকারে জানিয়ে ছিলেন যে তাঁর জুতোর প্রতি একটি টান রয়েছে। দিনে তিনি একবারই জুতো খোলেন এবং তিনি মাঝে মাঝে জুতো পরেই ঘুমিয়ে পড়েন।

শাহিদ কাপুর
শাহিদ কাপুর তথা বলিউডের কবীর সিংয়ের কিছু অদ্ভুত স্বভাব রয়েছে। তবে তা সিগারেট বা মদ নয়, তিনি কফির ভক্ত। শাহিদ এতটাই কফি খেতে পছন্দ করেন যে তিনি প্রত্যেক দিন ১০ কাপ করে কফি খান।

সঞ্জয় দত্ত
এটা সত্যি যে অনেক স্বভাব আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। একই জিনিস ঘটেছে সঞ্জয় দত্তের সঙ্গেও। এমনকী তিনি মাদক ও মদ খাওয়া কমিয়ে দিলেও তামাক খাওয়া থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি। এমনকী ক্যান্সার সচেতনতার অনুষ্ঠানেও সঞ্জয় দত্ত ধরা পড়েছিলেন তামাক সেবন করতে গিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications