২০২২ সালে ইন্টারনেট তোলপাড় করেছে তারকাদের কোন কোন ছবি, জানেন

২০২২ সালে ইন্টারনেট তোলপাড় করেছে তারকাদের কোন কোন ছবি, জানেন

চলতি বছর বলিউডের জন্য একটি বিশেষ বছর ছিল চলে। এই বছরেই আমরা দেখেছি আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা সন্তান পৃথিবীতে আসা, সেই সঙ্গে দেখেছি রণবীর সিংয়ের নগ্ন হওয়া ছবি পোস্ট। ২০২২ সালে সেলিব্রেটিদের নানান কৃতি-কলাপ আমাদের অনেক সময় অবাক করেছে, আবার অনেক ঘটনায় আমরা আনন্দিতও হয়েছি। তারকাদের নানান সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিগুলি যেন ইন্টারনেটে ঝড় তুলেছিল। দেখুন চলতি বছরের বলিউডের সেরা ঘটনা কোনগুলি।

রণবীর সিংয়ের নগ্ন হওয়া

রণবীর সিংয়ের নগ্ন হওয়া

চলতি বছরেই বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট যেন ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই বোল্ড অবতার সকলের লাইমলাইট কেড়ে নিয়েছিল। রণবীরের এই সাহসিকতার কেউ প্রশংসা করেছেন আবার কেউ তীব্র আপত্তি জানিয়ে প্রতিবাদে সরবও হয়ে ছিলেন। জনপ্রিয় 'পেপার' ম্যাগাজিনের কভারের জন্য ক্যামেরায় সামনে নগ্ন হয়েছিলেন বলিউড অভিনেতা। কার্পেটের ওপর ন্যুড অবস্থায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল অভিনেতাকে। ২১ জুলাই সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে হুহু করে তা ভাইরাল হয়ে যায়।

 প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ের ছবি প্রথম ভাইরাল হওয়া

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ের ছবি প্রথম ভাইরাল হওয়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতীর ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুগামীরা। চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার তাঁর মেয়ের প্রকাশ্যে এনেছিলেন। যদিও সেই ছবিতে মালতীকে দেখা গিয়েছিল মায়ের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে, সেই সঙ্গে পরম আদরের সঙ্গে তাঁর বাবা খুদের হাত স্পর্শ করে রেখেছেন। মাদার্স ডের দিন অভিনেত্রী প্রথম মালতীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ছবিটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে হটকেকের মতোন ভাইরালও হয়ে যায়। এই ছবিটি খুব পছন্দ করেছিলেন নেটিজেনরা।

 পাঠান সিনেমা থেকে কিংখানের প্রথম লুক প্রকাশ্যে আসা

পাঠান সিনেমা থেকে কিংখানের প্রথম লুক প্রকাশ্যে আসা

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। তাঁর অভিনীত ছবি দেখার জন্য যেন মুখিয়ে থাকেন অনুগামীরা। দীর্ঘ পাঁচ বছর পর আবার সিনেমায় ক্যামব্যাক করেছেন কিংখান। এই খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা। তারপর সোশ্যাল মিডিয়ায় যখন অভিনেতার এই সিনেমার প্রথম লুক প্রকাশ্যে এসেছিল তা দেখা নিয়ে উৎসাহের অন্ত ছিল না কারোর। খালি গায়ে, কালো ট্রাউজারে অসাধারণ লাগছিল অভিনেতাকে। বড় উসকোখুসকো চুলের সঙ্গে চোখে ছিল রোদচশমা, এক আলাদাই লুকে ধরা দিয়ে অনুগামীরাদের মনে ঝড় তুলেছিলেন তিনি।

বিয়ের বছরেই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট

চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে হয়েছিল বলিউড অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বিয়ের পর থেকে বেশ সুখেই সংসার করছিলেন তারকা দম্পতি। তারপর ২৭ জুন দম্পতির তরফে জানানো হয়, এবার তাঁদের বাড়িতে আসতে চলছে আরও এক নতুন অতিথি, মা হতে চলেছেন আলিয়া ভাট। হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখে দেখা গিয়েছিল আলিয়া ভাটকে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে তারা ক্যাপশনে লিখেছিলেন 'আমাদের সন্তান খুব শীঘ্রই আসছে'। চলতি বছরের নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। তাঁর কন্যার নাম 'রাহা'।

 নয়নতারা ও ভিগনেশ শিবানের বিয়ে হয়

নয়নতারা ও ভিগনেশ শিবানের বিয়ে হয়

৯ জুন বিয়ে হয়েছে দক্ষিণী তারকা জুটি নয়নতারা ও ভিগনেশ শিবনের। তাঁদের বিয়েতে ভালোবাসায় ও শুভেচ্ছা ভরিয়ে দিয়েছিলেন হাজার হাজার ভক্ত থেকে সেলেবরা। এই খবর উচ্ছ্বসিত হওয়ার সঙ্গে সঙ্গেই আবার লাইম লাইটে এসেছিলেন নয়নতারা ও ভিগনেশ। স্ত্রীকে ২০ কোটি টাকার বাংলো উপহার দিয়ে বিশেষ নজর কেড়েছিলেন ভিগনেশ। তাঁদের বিয়ের ছবি প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই লাইক ও কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছিলেন অনুগামীরা।

 হেলি বিবার ও সেলেনা গোমেজের একসঙ্গে ছবি ভাইরাল

হেলি বিবার ও সেলেনা গোমেজের একসঙ্গে ছবি ভাইরাল

আমেরিকানিবাসী মডেল হেলি বিবার এবং গায়িকা সেলেনা গোমেজকে প্রায় সকলেই চেনেন। তাঁদের জন্য আলোচনা যেন সব সময় তুঙ্গে থাকে। কারণ দুই তারকাই একই পুরুষের অতীত ও বর্তমান। প্রাক্তন প্রেমিকের স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেখে হতবাক হয়ে যান সকলে। লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে এক সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছিল হেলি বিবার ও সেলেনা গোমেজকে। এই ছবিটি সোশ্যাল মিডিয়া শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে হুহু করে ভাইরালও হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+