অভিনয়ে সিদ্ধহস্ত থাকলেও শিক্ষাগত যোগ্যতায় কেন পিছিয়ে এই বলি সেলেবরা?
সকলেই শিক্ষাগত যোগ্যতাকে বাড়িয়ে নিজেদের কেরিয়ারে অনেক উন্নতি করেন। জীবনে বড় হতে চান। তবে এমন অনেক বলিউড সেলেবরা রয়েছেন, যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম অর্থাৎ তারা অনেক কম পড়াশোনা করেছেন।
তবে বি-টাউনে তাদের কিন্তু অনেক সুনাম। আপনিও কিন্তু সেই বলিউড অভিনেতা অভিনেত্রীদের ভীষণ পছন্দ করেন ।জানুন সেই অভিনেতা অভিনেত্রীদের তালিকায় কোন কোন তারকারা রয়েছেন।

আলিয়া ভাট
প্রথমেই আসি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের কথায় অর্থাৎ রণবীর ঘরণীকে চেনেন না এমন কোনও অনুগামী আছেন বলে মনে হয় না। অভিনেত্রী দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলেও অভিনয়ের স্বপ্ন পূরণ করবার জন্য পড়াশুনা ছেড়ে দেন।
দীপিকা পাডুকোন
ফিটনেস ফ্রিক দীপিকা পাডুকোনকে পছন্দ করেন সকল অনুগামীরাই। তাঁর সুন্দর চাউনি থেকে অসাধারণ অভিনয়ে যেন মুগ্ধ থাকেন আট থেকে অশির অনুগামীরা। আপনি কি জানেন, দীপিকা পাডুকোনের শিক্ষাগত যোগ্যতা কতদূর? এই বলিউডে সুন্দরী অভিনেত্রী দ্বাদশ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। স্নাতক ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এই গ্র্যাজুয়েশন তিনি কমপ্লিট করেননি।
কারিশ্মা কাপুর
বলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে করিশ্মা কাপুরের। যিনি মুম্বইয়ের ক্যাথেড্রাল ও জন কনন স্কুলে পড়াশোনা করেছেন। তবে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপর কেরিয়ারকে আর বাড়ানো হয়নি তার। তবে অভিনয় দিয়ে অনুগামীদের মুগ্ধ করে রেখেছেন তিনি।
কাজল
এবার বলিউড অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, তিনি মনে করেন না তিনি কারোর থেকে কম দক্ষ। তবে তিনি মাধ্যমিক পাশ করেছেন। যেখানে ৬০ শতাংশ নম্বর নিয়ে তিনি পাশ করেছেন।
শ্রদ্ধা কাপুর
অভিনেত্রীর সুন্দর অভিনয় পছন্দ করেন প্রায় সকলেই তিনি। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের স্নাতক নিয়ে পড়াশুনা শুরু করলেও তিনি সিনেমায় চান্স পাওয়ার পর এক বছরের মধ্যে স্নাতক থেকে তিনি সরে যান।
সলমন খান
দাবাং খানকে পছন্দ করেন না কিংবা তার অভিনয় দেখতে ভালোবাসেন না এমন কোনও অনুগামী আছেন বলে মনে হয় না। সলমান খানের সুন্দর অভিনয়ে মুগ্ধ থাকেন আট থেকে আশির দর্শকরা। অনেক প্রতিবেদন থেকে জানা গেছে অভিনেতা স্কুলের পড়াশোনা শেষ করে কলেজেও ভর্তি হন। তবে কলেজে পড়ার সময়ই অভিনয়ের প্রতি বেশি ঝুঁকেছেন তিনি। যে কারণে তার বেশি দূর পড়াশোনা করা হয়নি।
আমির খান
বলিউডের বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানকে সকলেই ভীষণ ভালোবাসেন। তার সুন্দর অভিনয় দেখে স্তব্ধ হয়ে যান সকলে। আপনি কি জানেন তিনি মুম্বইতে কলেজে ভর্তিও হন। তবে সিনেমায় অভিনয় করবার জন্য এবং বলিউড কেরিয়ার করার জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications