গায়ে জড়ানো কেবল ফুলের মালা, সোহিনীর বোল্ড ফটো আগুন ধরাচ্ছে নেটপাড়ায়
গত কয়েক মাস ধরেই অভিনেত্রী সোহিনী সরকার লাইমলাইটে রয়েছেন। সোহিনীর সঙ্গে শোভনের প্রেম মাখোমাখো পর্যায়ে রয়েছে। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনও না কোনও গসিপ হয়েই চলেছে। তার মাঝেই আবার সোহিনীর বোল্ড ফটোশ্যুট দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
নিজের ইনস্টাগ্রামে একটি ফটোশ্যুটের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন সোহিনী। তাতে সোহিনীর উর্ধ্বাঙ্গে কোনও কাপড় দেখা যাচ্ছে না। কেবল সাদা রজনীগন্ধার মালা পরে রয়েছেন তিনি। পরনে রয়েছে একটি লাল রঙের ঘাগরা। সোহিনীর এই রকম বোল্ড ফটোশ্যুট দেখা যায়নি এর আগে।

স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই নেটপাড়ায় হই হই পড়ে গিয়েছে। আলোচনা তো চলছেই তার সঙ্গে সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। অনেকেই কটাক্ষ করে বলেছেন টলিপাড়ার উরফি যাদব নাকি। বলিউডে বোল্ড পোশাকের জন্য জনপ্রিয় উরফি যাদব। এবার কি টলিপাড়াতে সেই জায়গা নিতে চলেছেন সোহিনী এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
কয়েকদিন আগেই ইনস্টা পোস্টে বরফের মধ্যে ফটো শেয়ার করেছিলেন সোহিনী। শোভনের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর অনামিকায় একটি আংটি দেখে জল্পনা শুরু হয়েছিল তাহলে কি শোভনের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন সোহিনী। এই নিয়ে জল্পনার পারদ তুঙ্গে উঠেছিল। যদিও এই নিয়ে কোনও কথাই বলেননি সোহিনী বা শোভন কেউ-ই।
টলিপাড়ায় এখন বেশ জনপ্রিয় নাম সোহিনী সরকারের। এক আকাশের নীচে টেলি সিরিয়াল দিয়ে প্রথম সোহিনীর আত্মপ্রকাশ। তারপরে টেলি সিরিয়ালের গোন্ডি পেরিয়ে বাংলা ছবিতে কাজ শুরু করেন সোহিনী। এবং অল্প সময়ের মধ্যেই বাংলা ছবিতে নাম করে ফেলেছেন তিনি। কয়েকদিন আগে ব্যোমকেশ বক্সির দুর্গরহস্য ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।












Click it and Unblock the Notifications