(EXCLUSIVE) এবার PETA-র মশলাদার বিজ্ঞাপনের ঝাঁঝ বাড়াবেন সানি লিওনি
ঝাল লঙ্কায় ঠাঁসা বিছানা। আর তাতে শুয়ে মোহময়ী সানি লিওনি। বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষ্যে এভাবেই PETA-র বিজ্ঞাপনে নিজের অতুলনীয় নিরামিষ আহারের 'শো অফ' করলেন বেবি ডল।
ঝাল লঙ্কায় ঠাঁসা বিছানা। আর তাতে শুয়ে মোহময়ী সানি লিওনি। বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষ্যে এভাবেই PETA-র বিজ্ঞাপনে নিজের অতুলনীয় নিরামিষ আহারের 'শো অফ' করলেন বেবি ডল। ইতিমধ্যে এই বিজ্ঞাপনের শুটিং শুরু হয়ে গিয়েছে। ট্যাগলাইন 'স্পাইস আপ ইওর লাইফ'।
এই বিজ্ঞাপনের স্টাইলিং করেছেন হিতেন্দ্র কোপাপারা। ছবির দায়িত্বে রয়েছেন জনপ্রিয় ফটোগ্রাফার সুবি স্যামুয়েল। সানির মেক আপ ও চুলের স্টাইলিংয়ের দায়িত্বে রয়েছেন টমাস মওকা।

গত বছর অক্টোবরেই টুইট করে সানি লিওনি জানিয়েছিলেন, তিনি নিরামিষাশী হয়ে গিয়েছেন। তখন দুঃখ করলেও এখন অবশ্য নিরামিষ আহারে বেশ খুশি সানি। তাঁর কথায়, "আমি লক্ষ্য করেছি আমার এনার্জি অনেক বেড়ে গিয়েছে। আমি এখন অনেক বেশি শাক-সবজি খাই। মাংসের বাজারে নিরীহ প্রাণীদের প্রাণ যায়, এটা অত্যন্ত দুঃখজনক।"
পেটার বক্তব্য, নিরীহ প্রাণীরা আমাদের আহার নয়। তাছাড়া, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাবার হার্টের অসুখ, স্ট্রোক, ডায়বেটিস, স্থূলত্ব এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও
সানি এর আগেও PETA-র জন্য বিজ্ঞাপন করেছেন। তবে এইভাবে আগে কখনও দেখা যায়নি সানিকে। ২০১৬ সালে PETA-র পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন সানি। ২০১২ সালে বলিউডে পা রাখা সানির। তার পর থেকে মস্তিজাদে, ওয়ান নাইট স্ট্যান্ড, রাগিনী এমএমএস ২-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন সানি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications