Pahalgam Terror Attack: মুসলিম হয়েও আমি লজ্জিত! পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় সরব সেলিম মার্চেন্ট
কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় নিন্দা সরব হয়েছেন বলিউড থেকে টলিউড-সহ অন্যান্য ব্যক্তিরা। নিহত হয়েছেন ২৬ জন মানুষ। আর আহত হয়েছেন বহু মানুষ। কাছের মানুষকে হারিয়ে বাকরুদ্ধ সকলেই। এবার সন্ত্রাসী হামলার নিন্দা করলেন সুরকার ও বিখ্যাত গায়ক সেলিম মার্চেন্ট।
এবার তিনি ক্ষোভ প্রকাশ করেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলেন, অপরাধীরা কোনও ধর্মের সঙ্গে যুক্ত নয়। একদমই ইসলাম ধর্মের সঙ্গে নয়। পহেলগাঁওয়ে নিরীহ মানুষদের যে তারা হত্যা করার করেছে, তার কারণ তারা হিন্দু ছিলেন বলে! সন্ত্রাসীরা খুনিরা কি ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি? না তিনি বলেন, তারা সন্ত্রাসী।

তিনি কুরানের ২৫৬ নম্বর আয়াতের উল্লেখ করেন। তিনি বলেন, ধর্মের কোন জোর জবরদস্তি নেই। তিনি আরও বলেন, ইসলাম ধর্ম কখনোই সহিংসতা শেখায় না, আমরা কিন্তু আসলে এমন মানুষ নই।
সেলিম আরও বলেন, একজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি হিসেবে আমি লজ্জিত। হিন্দু ভাই, বোনেদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা দেখে আমি ভীষণভাবে লজ্জিত। এবং যা দেখে খুবই কষ্ট হচ্ছে তাদেরকে। এটি ঘৃণ্য অপরাধ। ধীরে ধীরে কাশ্মীর আবার ঠান্ডা হতে শুরু করেছিল, আর এখন এই অবস্থা আমি কীভাবে দুঃখ প্রকাশ করব তা ভাষায় বলা কঠিন হয়ে যাচ্ছে।
তিনি প্রার্থনা করছেন, ঈশ্বর যেন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবার যেন শক্তি পায়। তাদের হৃদয়ে যেন একটু শান্তি আসে। ওম শান্তি! আর এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কিন্তু লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনেকেই তার প্রশংসা করেছেন।
২২ এপ্রিল, মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গিদের হামলায় প্রাণ হারায় ২৬ জন। আহত হন বহু মানুষ। সেখানে একজন কাশ্মীরি মারা যান। যিনি ঘোড়সাওয়ার ছিলেন। পর্যটকদের রক্ষা করার জন্য সন্ত্রাসীদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এই সাহসিকতার জন্যই তাকেও দিতে হয়েছে জীবন! এই সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে দেশবাসী।












Click it and Unblock the Notifications