মিকার পর চুম্বন কেলেঙ্কারিতে নাম জড়ালো গায়ক পাপনের, ঘটনার শিকার নাবালিকা

তাঁর কণ্ঠস্বরের জাদু 'মোহ' তৈরি করেছে এদেশের আট থেকে আশির মনে। আসমীয়া গায়ক তথা বলিউডের তারকা শিল্পী পাপন এবার জড়ালেন এক নয়া বিতর্কে।

তাঁর কণ্ঠস্বরের জাদু 'মোহ' তৈরি করেছে এদেশের আট থেকে আশির মনে। আসমীয়া গায়ক তথা বলিউডের তারকা শিল্পী পাপন এবার জড়ালেন এক নয়া বিতর্কে। এক নাবালিকা প্রতিযোগীকে চুম্বনের অভিযোগে তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গিয়েছে , এক প্রতিযোগিতায় নাবালিকা প্রতিযোগীদের সঙ্গে ছিলেন পাপন। সেখানে হোলি-র শ্যুটিং হচ্ছিল, আর তার আগে, এক নাবালিকাকে আচমকা চুম্বন করেন পাপন। আর এই ভিডিও-র প্রেক্ষিতেই এই অভিযোগ।

শুধু পাপনই নন, বলিউডের আঙিনায় বহু জনপ্রিয় গায়কই নানা ধরনের বিতর্কে জড়িয়েছে। পাপনকে ঘিরে বিতর্কের পাশাপাশি মিকা সহ বিভিন্ন গায়ককে ঘিরে তৈরি হওয়া বিতর্কে একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

পাপনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে?

পাপনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে?

সুপ্রিমকোর্টের আইনজীবী রুনা ভুঁইঞা ও ন্যাশনাল কমিশন ফর প্রেটেকশন অফ চাইল্ড রাইটস একযোগে অঙ্গরাগ পাপন মহান্তর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। অভিযোগ, পাপন জোর করে ওই নাবালিকা প্রতিযোগীকে চুম্বন করেছেন। ভিডিওতে দেখানো তচুম্বনের ধরনও বিতর্কিত বলে অনেকের দাবি।

মিকা সিং-কে নিয়ে বিতর্ক

মিকা সিং-কে নিয়ে বিতর্ক

সাল ২০০৬ , সেই সময়ে বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্তকে চুম্বন করে বিতর্কে জড়ান গায়ক মিকা সিং। রাখীর জন্মদিনের দিন এই ঘটনার প্রেক্ষিতে , রাখী মিকার বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এখানেই শেষ নয়, ২০১৫ সালে এক অর্থ তছরূপের ঘটনায় আমেদাবাদে মামলা দায়ের হয় মিকার বিরুদ্ধে।

অভিজিত এবং বিতর্ক

অভিজিত এবং বিতর্ক

পশু অধিকার সংক্রান্ত কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে গায়ক অভিজিতের বিরুদ্ধে। সেই ঘটনা মুম্বইয়ের আন্ধেরিতে হয়েছিল বলে , অভিযোগ দায়ের করা হয় । মূলত, মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকায় রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে দুতরফের মধ্যে এই ঝামেলা হয়েছিল।

পলাশ সেন ও বিতর্ক

পলাশ সেন ও বিতর্ক

২০১৩ সালে মুম্বই আইআইটিতে গায়ক পলাশ সেনের ব্যান্ড 'ইউফোরিয়া'র অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে , পলাশ মহিলাদের সবচেয়ে সুন্দর 'প্রাণী' বলে বর্ণনা করেন। আর তার জেরেই জোরালো হয় বিতর্ক। শুধু তাই নয়, তিনি লিঙ্গ বৈষম্যের জের টেনে মহিলাদের পুরুষদের থেকে কম বুদ্ধিমতী বলে বর্ণনা করে বল অভিযোগ উঠেছিল।

হানি সিং এবং বিতর্ক

হানি সিং এবং বিতর্ক

বহু দিন আগে এক পার্টিতে গায়ক বাদশাহকে 'ন্যানো' গাড়ির সঙ্গে তুলনা করেন পপ গায়ক হানি সিং। পাশাপাশি নিজেক বিলাবহুল রোলস রয়েসের সঙ্গে তুলনা করেন তিনি। এ নিয়ে একটি পার্টিতে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হাতাহাতিও হয় বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+