মীনাক্ষীকে ভুলে মোহরের সঙ্গে নতুন জীবন শুরু করলেন দুর্নিবার, বিয়ের অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন

বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেল বসে ছিল দুর্নিবারের বিয়ের আসর। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা বুম্বাদাও। নিজের ইনস্টাগ্রামে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের দু’জনের ছবি শেয়ার করেছেন।

দুর্নিবার সাহা ও মোহর সেনের প্রেম নিয়ে কিন্তু কম চর্চা হয়নি টালিপাড়ায়। তবে সবকিছুকেই যেন বুড়ো আঙ্গুল দেখিয়েছেন তারা! অবশেষে চারহাত এক হল দুর্নিবার ও মোহরের। বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেল বসে ছিল দুর্নিবারের বিয়ের আসর। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা বুম্বাদাও। নিজের ইনস্টাগ্রামে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের দু’জনের ছবি শেয়ার করেছেন।

মীনাক্ষীকে ভুলে মোহরের সঙ্গে নতুন জীবন শুরু করলেন দুর্নিবার, বিয়ের অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন

বিয়ের পর স্ত্রী মোহরকে পাশে নিয়ে হাসিমুখে পোজ দিতে ব্যস্ত দুর্নিবার। সেই ছবি দেখে খুব খুশি হয়েছেন অনুগামীরা। বিয়ের সময় মোহরকে অত্যন্ত সুন্দর সাজে দেখা গেছে। লাল টুকটুকে বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না, মাথায় টিকলি, সোনালী রঙের বুটি দেওয়া লাল ওড়না, হাত ভর্তি মেহেন্দিতে অসাধারণ লাগছে মোহরকে। তবে কম যাচ্ছেন না দুর্নিবার। লাল সুতোয় কাজ করা সাদা পাঞ্জাবিতে, বরবেশে মোহরের পাশে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সারেগামাপা খ্যাত গায়ক।

২০১৭ সালে আইনীভাবে বিয়ে সেরে ছিলেন দুর্নিবার ও মীনাক্ষী। তবে ২০২২ সালে আইনিভাবেই বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। তারপরেই ২০২৩ সালে মোহরকে বিয়ে করেন সারেগামাপা খ্যাত গায়ক দুর্নিবার। তার তাকেই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেক অনুগামী থেকে তারকারাই। বিয়ের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অনেক টলি তারকারাই।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইনস্টাগ্রামে মোহর ও দুর্নিবারের সঙ্গে ছবি শেয়ার করে একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন। তিনি জানিয়েছেন, দুজনের জন্য অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ রইল দাদা তরফ থেকে ভালো থেকো তোমরা দুজনে।

অপরদিকে, টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র। তিনি প্রায় সময়ই নানা কারণে খবরের শিরোনাম দখল করে থাকেন। এবার অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সেরে ফেললেন। আর এই খবরে বেশ খুশি হয়েছেন তার ভক্তরা। দার্জিলিংয়ে গিয়ে বাগদান ছাড়লেন তিনি। পাহাড়কে সাক্ষী রেখে একটি চার্চের সামনে দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টেলিভিশন অভিনেত্রী। বর্তমানে রূপাঞ্জনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে অভিনয় করছেন। আর সেই ধারাবাহিকের শুটিংয়ের কারণেই ধারাবাহিকের পুরো টিম এখন পাহাড়ে গেছেন। সেখানে কিন্তু অভিনেত্রীর ছেলে থেকে প্রেমিক দুজনেই গেছেন। সেখানে গিয়েই অভিনেত্রী শুটিংয়ের ফাঁকে সেরে ফেললেন বাগদান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+