শাহরুখ ও সলমনের জন্য প্রায় পথের ভিখিরি হয়েছেন এই ব্যক্তি

শাহরুখ ও সলমান খানের দুটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় বিপুল ক্ষতি ডিস্ট্রিবিউটার নরেন্দ্র হিরাওয়াতের, উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন নির্মাতা ও স্ক্রিপ্ট রাইটার সলিম খান।

চলতি মাসে জব হ্যারি মেট সেজল তার কয়েক সপ্তাহ আগে টিউবলাইট। সম্প্রতি বক্স অফিসে দুই খানের ছবিই মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তাতে তাঁদের যত না ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও একজন। তিনি ডিস্ট্রিবিউটর নরেন্দ্র হিরাওয়াত।

শাহরুখ ও সলমনের জন্য প্রায় পথের ভিখিরি হয়েছেন এই ব্যক্তি

বলিউডের খবর অনুযায়ী, বিগ বাজেটের এই দুটি ছবি মুখ থুবড়ে পড়ায় নরেন্দ্র হিরাওয়াতের প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। টিউবলাইট ছবির সর্বভারতীয় ডিস্ট্রিবিউশন রাইটস পেয়েছিলেন হিরাওয়াত। তাঁর আশা ছিল, প্রত্যেক বছরের মত এবারও বক্স অফিসে কামাল করবে সলমন খানের ছবি। কিন্তু কামাল তো দুরঅস্ত, দ্বিতীয় সপ্তাহেই মুখ থুবড়ে পড়ে দাবাং খানের এই ছবি। এই ছবির নির্মাতাও সলমন খান। ফলে হিরাওয়াতকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছিলেন সলিম খান। অবশ্য এখনও পর্যন্ত তিনি কোনও ক্ষতিপূরণ পাননি বলে দাবি করেছেন হিরাওয়াত।

শাহরুখ ও সলমনের জন্য প্রায় পথের ভিখিরি হয়েছেন এই ব্যক্তি

অবশ্য সলিম খান তাঁর প্রতিশ্রুতি রাখবেন বলেই আশাবাদী নরেন্দ্র হিরাওয়াত। সলমন খানের পরিবারের সঙ্গে তিনি আগেও কাজ করেছেন, ফলে তাঁকে বঞ্চিত করা হবে না বলেই আশাপ্রকাশ করেছেন হিরাওয়াত। এবিষয়ে সলিম খানকে জিজ্ঞাসা করা হলেও তিনি বলেন, এখানে বহু মানুষ জড়িত, কার কত পাওনা তা নিয়ে হিসেব করা হচ্ছে। প্রত্যেকেই ক্ষতিপূরণ পাবেন।

অপরদিকে শাহরুখ খানের জব হ্যারি মেট সেজলকে বাতিল করে দিয়েছেন দর্শক। শাহরুখ খান কী বলছেন ক্ষতিপূরণ নিয়ে। এই প্রসঙ্গে নরেন্দ্র হিরাওয়াত বলেন, শাহরুখের সঙ্গেও আগে কাজ করেছেন তিনি। কিং খানের সঙ্গে এবিষয়ে কথা না হলেও শাহরুখও যে তাঁকে বঞ্চিত করবেন না, সেই আশা রাখছেন নরেন্দ্র হিরাওয়াত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+