Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফোর্বসের সেরা ১০০ সেলেবস : আয়ের বিচারে সলমনকে টেক্কা শাহরুখের

গতবছর ছিলেন তৃতীয়। এবছর সকলকে টপকে হলে গেলেন ফার্স্ট বয়। ফোর্বস ম্যাগজিনের বিচারে ভারতের সেরা ১০০ সেলেবসদের মধ্যে সলমন খানকে টপকে আয়ের বিচারে প্রথম হলেন বলিউড বাদশা শাহরুখ খান। [কোন বলিউড তারকার জীবনের প্রথম উপার্জন কেমন ছিল]

এবছর এখনও পর্যন্ত শাহরুখের আয় ২৫৭.৫ কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন সলমন খান। তাঁর এবছরের আয় ২০২.৭৫ কোটি টাকা। ফোর্বস ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রথম ১০০ জন সেলেবসের মোট আয়ের ৯ শতাংশ আয় শাহরুখের একারই। অর্থাৎ দেখা যাচ্ছে, সেলেবসদের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৮১৯ কোটি টাকায়।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। এবছর তিনি গতবারের তুলনায় একধাপ নেমে গিয়েছেন। তাঁর এবছরের আয় ১১২ কোটি টাকা। এছাড়া আর কে কে রয়েছেন প্রথম দশে তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

শাহরুখ খান

শাহরুখ খান

ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী সকলকে টপকে এবছর আয়ের বিচারে সেরার সেরা হয়েছেন বলিউড বাদশা

সলমন খান

সলমন খান

এবছর প্রথম স্থান ধরে রাখতে পারেননি সলমন। নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

মধ্য সত্তর বছর বয়সেও সকলকে পিছনে ফেলে এগিয়ে বলিউডের শাহেনশা। তবে গতবারের দ্বিতীয় স্থান থেকে একধাপ নেমে তৃতীয় হয়েছেন অমিতাভ।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

টেস্ট দলের দায়িত্ব ছেড়েছেন বিরাটের কাঁধে। তবে একদিনের ও টি২০ নেতা এখনও তিনিই। ফলে আয়ের বিচারে তিনি এখনও ছিটকে যাননি। রয়েছেন চতুর্থ স্থানে।

আমির খান

আমির খান

বেছে বেছে বছরে একটা-আধটা ছবি করেন আমির খান। কিন্তু তাতে কি? বলিউডের মিস্টার পারফেকশনিস্ট পঞ্চম স্থান ধরে রেখেছেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি রোজগারের খেলাতেও যে পিছনে নন, সেটা দেখিয়ে দিয়েছেন ষষ্ঠ স্থান ধরে রেখে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের পোস্টর বয় বিরাট কোহলি আয়ের বিচারে রয়েছেন সপ্তম স্থানে।

শচীন তেন্ডুলকর

শচীন তেন্ডুলকর

খেলা ছেড়েছেন অনেকদিন হল। তবে আয়ের বিচারে এখনও ক্রিকেটের ঈশ্বর ধরে রেখেছেন অষ্টম স্থান।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অগ্রণী দীপিকা পাড়ুকোন একমাত্র মহিলা হিসাবে প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন। তিনি রয়েছেন নবম স্থানে।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

বলিউডের অন্যতম সেরা সুপারস্টার হৃত্বিক রোশন সেরা সেলেবসেদর তালিকায় রয়েছেন দশম স্থানে।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+