Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) কোন বলিউড তারকার জীবনের প্রথম উপার্জন কেমন ছিল

বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক একবার বলেছিলেন, তাঁর কাছে যখন কোনও অভিনেতা এসে চরিত্রের সম্পর্কে জানতে চাইতেন তখন তিনি বলতেন তা চিত্রনাট্যে নেই। পাল্টা সেই অভিনেতা যখন প্রশ্ন করতেন তাহলে এক্ষেত্রে তার মোটিভেশন কি? সেই শুনে হিচককের জবাব ছিল, তোমার উপার্জনই তোমার মোটিভেশন। [অতীতের সুন্দরী অভিনেত্রীরা এখন দেখতে কেমন]

অর্থাৎ মোটা টাকা মাইনে বা উপার্জন অনেকসময়ই মোটিভেশনের কাজ করে। নিজের কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য অনেক বেড়ে যায় এক্ষেত্রে। এবং তাতে আখেরে লাভ হয় দুই তরফেই। [বলিউডের তারকারা যাঁরা দেখতে হলিউড তারকাদের মতো]

আর সেটা যদি হয় প্রথম উপার্জন, তাহলে তো কথাই নেই। প্রথম উপার্জন সকলের কাছেই স্পেশাল হয়ে দাঁড়ায়। এরপরে জীবনে যত টাকাই মানুষ রোজগার করুন না কেন, প্রথম উপার্জনের অনুভূতিই আলাদা। [বলিউডের সেরা অভিনেত্রীদের সম্পর্কের সাতকাহন]

এমন অনেক বলিউড তারকা রয়েছেন যারা আজকের দিনে সুপারস্টার হয়েছেন। সিনেমা ও অন্য নানা কাজে তাঁরা এখন কোটি কোটি টাকা রোজগার করছেন। তবে এরাও একদিন ছোট থেকেই শুরু করেছিলেন। যে উপার্জন একেকজনের ছিল, সেটা শুনলে এখন হাসি পেতে পারে। [কৃষ্ণা শ্রফের টপলেস ছবি]

নিচের স্লাইডে দেখে নিন, আজকের বড় বড় বলিউড তারকারা কত সামান্য টাকায় জীবন শুরু করেছিলেন। [স্কুল-কলেজের গণ্ডী না পার করা বলিউড তারকারা]

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

সত্তরের দশকে কলকাতায় এসে জীবন শুরু করতে চেয়েছিলেন বিগ বি। বেশকিছু বছর এখানে ছিলেন ও চাকরিও করেন। তিনি জীবন শুরু করেন মাসিক ৫০০ টাকা বেতনে।

শাহরুখ খান

শাহরুখ খান

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের একজন শাহরুখ খান প্রথম জীবনে একটি কনসার্টে অ্যাটেন্ড্য়ান্ট হিসাবে কাজ করেন। তাঁর প্রথম রোজগার ছিল ৫০ টাকা।

ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র

'দিল ভি তেরা হাম ভি তেরে' সিনেমার জন্য চুক্তি অনুযায়ী মাত্র ৫১ টাকা রোজগার করেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র।

রোহিত শেট্টি

রোহিত শেট্টি

বলিউডের এখনকারদিনের সফল পরিচালকদের অন্যতম রোহিত শেট্টি নব্বইয়ের দশকে 'ফুল অউর কাটে' সিনেমায় অ্যাসিস্ট্য়ান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেন। প্রথমবার তিনি পান মাত্র ৩৫ টাকা।

সোনম কাপুর

সোনম কাপুর

ধনী পরিবারে জন্ম হলেও সাদামাটাভাবেই জীবনযাপন করেছেন সোনম। এক পরিচালকের অধীনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করে ৩ হাজার টাকা রোজগার করেন সোনম। সেই টাকা থেকে বাঁচাতে মুম্বইয়ের লোকাল ট্রেনেও চড়েছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

একটি কাজের জন্য, সম্ভবত তা মডেলিংয়েরই কোনও অ্যাসাইনমেন্ট, প্রিয়াঙ্কা ৫ হাজার টাকা পান। সেটাই তাঁর প্রথম রোজগার এবং সেটা তিনি নিজের মাকে দিয়ে দেন। সেই টাকা এখনও অক্ষত রয়েছে।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

আজকের বলিউড সুপার হিরো হৃত্বিক রোশনের প্রথম রোজগার ছিল মাত্র ১০০ টাকা।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

প্রথমজীবনে ওয়েটারের কাজ করা অক্ষয় কুমারের প্রথম রোজগার ছিল ১৫০০ টাকা। ব্যাংককে এই মাস মাইনেতেই কাজ করতেন তিনি।

জন আব্রাহাম

জন আব্রাহাম

বলিউডের কোনও ব্যাকগ্রাউন্ড ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জন আব্রাহাম। প্রথমবার ব্যাঙ্ক অব মহারাষ্ট্র থেকে ১১,৮০০ টাকা বেতন পান তিনি। সেই অ্যাকাউন্টটি এখনও রেখে দিয়েছেন জন।

ইমরান হাসমি

ইমরান হাসমি

একেবারে ছোটবয়সে গুডনাইটের বিজ্ঞাপন করে ২৫০০ টাকা রোজগার করেন ইমরান হাশমি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+