পিকে বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান

মুম্বই, ৮ ডানুয়ারি: আমির খানের পিকে ছবি যেকানে হিন্দুত্ববাদী সংগঠনের সমালোচনার মুখে পড়েছে, সেখানে একাধিক বলিউড ব্যক্তিত্ব আমিরের পাশে দাঁড়িয়েছেন। এই তালিকায় নয়া সংযোজন শাহরুখ খান। রাজকুমার হিরানি পরিচালিত পিকে ছবি-র বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন শাহরুখ।

আরও পড়ুন : পিকে আমিরের নগ্ন অবতারে আপত্তি মহিলাদের, নালিশ পুলিশে!

আরও পড়ুন : পিকে ছবিতে আমিরের 'অশ্লীল' পোস্টার, আদালতে ছুটলেন আইনজীবী

আরও পড়ুন : পিকে ছবিটির সামাজিক বয়কটের আহ্বান জানালেন বাবা রামদেব

শাহরুখ সরাসরি এই ছবির প্রশংসা না করলেও এই অযথা বিতর্কের বিরোধীতা করেছেন।

পিকে বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান

শাহরুখের কথায়, আমার মনে হয় একবার সেন্সর বোর্ডে কোনও ছবি পাশ করে গেলে তা নিয়ে প্রশ্ন তোলা কারোরই উচিত নয়। ভারতীয় সিনেমাকে সমালোচদের একটি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। একবার তা হয়ে গেলে ছবিটি সরকারি ভাবে পাশ করে গেল। হ্যাঁ, সবসময়ই কিছু মানুষের তা ছবি নিয়ে কিছু সমস্যা বা ইস্যু থাকে। কিন্তু তা বলে তা কখনওই 'সিস্টেম'-এর মধ্যে এনে সেন্সর বোর্ডের পরিকল্পনাকে গতানুগতিক করে দেওয়াটা ঠিক না।

পিকে ছবিতে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে বলে অনেক হিন্দুত্ববাদী গোষ্ঠীই প্রশ্ন তুলেছে। কিছু সংস্থা এবং ব্যক্তি ছবির প্রচার বন্ধের আর্জি নিয়ে আদালতে মামলাও করেছেন। যদিও আদালত সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে এই ছবি ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+