পিকে আমিরের নগ্ন অবতারে আপত্তি মহিলাদের, নালিশ পুলিশে!

সূত্রের খবর অনুয়ায়ী, পিকে ছবির যে পোস্টারটি নিয়ে বিতর্ক তাতে দেখা যাচ্ছে নগ্ন আমির টেপ রেকর্ডারের সাহায্যে নিজের গোপন অঙ্গ লুকিয়ে রেখেছেন। সেই পোস্টারটি ইতিমধ্যে মুম্বইয়ের গেইতি-গ্যালাক্সি থিয়েটারে লাগানো হয়েছিল। কিন্তু এই 'অশ্লীল' পোস্টারে আপত্তি জানিয়েছেন কিছু মহিলা। শুধু প্রতিবাদ নয়, পুলিশের কাছে রীতি মতো অভিযোগ জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন : পিকে ছবিতে আমিরের 'অশ্লীল' পোস্টার, আদালতে ছুটলেন আইনজীবী
আরও পড়ুন : ফার্স্টলুক পিকে: নগ্ন আমির খান! তাও ভাগ্যিস টেপ রেকর্ডারটা ছিল
আরও পড়ুন : বলিউডের পারফেকশনিস্ট আমির খানও কি তবে 'কপি ক্যাট'?
অভিযোগ দায়ের হতেই পোস্টারটি গেইতি-গ্যালাক্সি থিয়েটারের বাইরে থেকে তুলে নেয় হল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, মহিলারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, আমির খানের এই 'অশ্লীল' পোস্টার প্রকাশ্য স্থানে লাগানো যাবে না। যত শীঘ্র সম্ভব ওই পোস্টার তুলে ফেলতে হবে।
ওই হলের মালিক মনোজ দেশাই জানিয়েছেন, একজন পুলিশকর্মী আমাকে বলেন, পিকে ছবির পোস্টার তুলে ফেলতে হবে। আমরা চাই না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। তাই বাধ্য হয়েই পোস্টারটি তুলে নিয়েছি আমরা। তিনি জানিয়েছেন, এই ধরণের পরিস্থিতি যে তৈরি হবে তা আগেই জানতাম। আমি লক্ষ্য করেছি যখনই এই পোস্টারটির সামনে দিয়ে যেতেন চোখ ঘুরিয়ে নিতেন।












Click it and Unblock the Notifications