'ডিয়ার জিন্দেগি'-র প্রথম পোস্টারে নজর কাড়লেন শাহরুখ-আলিয়া
প্রকাশিত হল শাহরুখ খান এবং আলিয়া ভট অভিনীত ছবি 'ডিয়ার জিন্দেগি'-র প্রথম পোস্টার।
প্রথম বার ছবির জন্য একসঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ খান এবং আলিয়া ভট। রেড চিলিজ এন্টারটেনমেন্টের আগামী ছবিতে এই দুই তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। ইতিমধ্যেই 'ডিয়ার জিন্দেগি' ছবির প্রথম পোস্টারটিও প্রকাশিত হয়েছে। প্রথম থেকেই শাহরুখ-আলিয়া জুটি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছিল তা অনেকটাই বেড়ে গিয়েছে পোস্টারটি প্রকাশিত হওয়ার পর। [(ছবি) গোয়ায় নতুন ছবির শ্যুটিংয়ে এক ফ্রেমে শাহরুখ-আলিয়া]
জীবন থেমে থাকে না। সব সময় চলতেই থাকে জীবন। প্রথম পোস্টারের মূল বক্তব্য এটাই । পোস্টারে দেখা যাচ্ছে শাহরুখ- আলিয়া সাইকেল চালাচ্ছেন। পোস্টারটি প্রকাশিত হওয়ায় পর উৎসাহী আলিয়া টুইট করে তার অভিজ্ঞতার কথাও জানান। এর আগের আলিয়া, সিদ্ধার্থ এবং ফওয়াদের সঙ্গে 'কাপুর এন্ড সনস' ছবিতে কাজ করেছিলেন। [(ছবি) ভগ পত্রিকার অন্তরঙ্গ ফটোশুটে আলিয়া-সিদ্ধার্থ]

পরিচালক গৌরি শিন্ডের এটি দ্বিতীয় ছবি। এর আগে ইংলিশ ভিংলিশ ছবি পরিচালনা করেছিলেন পরিচালক। এই ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। তাই এখন পরিচালকের থেকে অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের। বৃহস্পতিবার ছবিটির ট্রেলর মুক্তি পাবে বলে জানা গিয়েছে। [(ভিডিও) ২৫ বছর পর শাহরুখ খানের শর্ট ফিল্ম ভাইরাল ইন্টারনেটে]
ছবিতে আলিয়ার জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে দেখা যাবে শাহরুখ খান কে। শাহরুখ এবং আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিনেতা কুণাল কাপুর, আদিত্য রায় কাপুর, অঙ্গদ বেদি ও আলি জাফর। ২৫ নভেম্বর মুক্তি পাবে 'ডিয়ার জিন্দেগি'। [(ছবি) সিদ্ধার্থ মলহোত্রাকে নিয়ে 'ক্যাট ফাইটে' আলিয়া-শ্রদ্ধা?]












Click it and Unblock the Notifications