(ছবি) শাহিদ-মীরার বিয়ের পরমুহূর্তের এক্সক্লুসিভ ছবি
নয়াদিল্লি, ৭ জুলাই : এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। একেবারে তথাকথিত পাঞ্জাবি স্টাইলে দিল্লির একটি ফার্ম হাউসে বিয়ে সম্পন্ন হল শাহিদ কাপুর ও মীরা রাজপুতের।
বিয়ের দিন সাদা শেরওয়ানিতে একেবারে ঝকঝকে শাহিদ। অন্যদিকে গোলাপি লেহেঙ্গায় কনের সাজে অসাধারণ লাগছে মীরাকেও।
শাহিদের বিয়ের জন্য গুরগাঁওয়ের হোটেল ট্রাইডেন্টের ৫০টি ঘর বুক করা হয়েছে। গুরগাঁওয়ের আর একটি হোটেল ওবেরয়ের প্রেসিডেন্সিয়াল সুইটটি বুকিং করেছেন শাহিদ। ৫,৩০০ স্কোয়ার ফুটের এই সুবিশাল ও সুদৃশ্য সুইটটির এক রাতের খরচ ট্যাক্স মিলিয়ে ৬ লক্ষ টাকার কিছু বেশি। নিচের স্লাইডে দেখে নিন বিয়ের পরমুহূর্তেই শাহিদ-মীরার ছবি।
{photo-feature}












Click it and Unblock the Notifications