শাহরুখ থেকে ফারহান, ভালোবাসার টানে সাড়া দিয়ে বলিউডের এই তারকারা বিয়ে করেছেন ভিন্ন ধর্মে
বলিউডের এই তারকারা বিয়ে করেছেন ভিন্ন ধর্মে
ভালোবাসার কোনও ধর্ম হয় না। ভালোবাসা কোনও ধর্ম মানে না। শুধু বোঝে প্রেমের ভাষা। এই পথে লড়াই যতই কঠিন হোক না কেন, শেষে জয় হয় ভালোবাসার। আমরা আজ সেরকমই কিছু বলিউড তারকাদের কথা বলব যাঁরা ভালোবাসার ডাকে সাড়া দিয়ে বিয়ে করেছেন ভিন ধর্মে। শনিবার সেরকমই একটি বিয়ে হতে চলেছে ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকরেরও।

শাহরুখ খান ও গৌরী খান
বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রেম কাহিনী হল শাহরুখ খান ও গৌরী খানে। এক মুসলিম ছেলে প্রেমে পড়ে যান হিন্দু ব্রাহ্মণ পরিবারের ১৮ বছরের মেয়ের। দুই পরিবারকে অনেক সাধ্য সাধনা করে রাজি করানোর পর ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন। এসআরকে ও গৌরী তাঁদের কর্মজীবনের সংঘর্ষ শুরু করার আগেই বিয়ে সেরে নিয়েছিলেন। আজও তাঁদের দাম্পত্য জীবন অটুট রয়েছে ভালোবাসার টানে। গৌরী ও শাহরুখের তিন সন্তান রয়েছে।

করিনা কাপুর ও সইফ আলি খান
পাঞ্জাবী পরিবারের মেয়ে করিনা বিয়ে করেন নবাব পতৌদি পরিবারের পুত্র তথা অভিনেতা সইফ আলি খানকে। ২০১২ সালে তাঁরা বিয়ে করেন এবং জে ও তৈমুর তাঁদের দুই সন্তান রয়েছে।

রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা
হিন্দু পরিবারের ছেলে রীতেশ দেশমুখ ২০১২ সালে বিয়ে করে খ্রীষ্টান পরিবারের মেয়ে জেনেলিয়া ডি'সুজাকে। হিন্দু-মারাঠি প্রথাগত বিয়ের পাশাপাশি রীতেশ-জেনেলিয়া খ্রীষ্টান মতেও বিয়ে করেন।

সোহা আলি খান ও কুণাল খেমু
২০০৯ সালে সোহা আলি খান বিয়ে করেন কুণাল খেমুকে। খুব ব্যক্তিগত পরিসরে এই বিয়ে হয়, যেখানে খুব কাছের লোকেরাই উপস্থিত ছিলেন। সোহা আলি তাঁর প্রথম সন্তানের জন্ম দেন ২০১৭ সালে, যার নাম ইনায়া নউমি খেমু।

প্রীতি জিন্টা ও জেনে গুডএনাফ
প্রীতি জিন্টা ও তাঁর মার্কিন স্বামী জেনে গুডএনাফ ২০১৬ সালে হিন্দু রীতিতে বিয়ে করেন। প্রীতি ও জেনের দেখা হয়েছিল লস এঞ্জেলসে এবং তাঁর পাঁচ বছর ধরে ডেটিং করার পর বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ডিসেম্বরে প্রীতি যমজ সন্তানের জন্ম দেন।

ইরফান ও সুতপা সিকদার
ভিন ধর্মে বিয়ে করেন ইরফান খান ও সুতপা সিকদারও। ১৯৯৫ সালে মুসলিম অভিনেতা বিয়ে করেন অসমের হিন্দু মেয়েকে। ইরফান ও সুতপা একসঙ্গে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়াশোনা করতেন এবং সেখান থেকেই ভালোবাসার সূত্রপাত। তাঁদের ২টি সন্তান রয়েছে। ২০২০ সালের ২৯ এপ্রিল প্রয়াত হন ইরফান খান।

নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক
নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক বলিউডে একটি জোরদার তারকা দম্পতি। এই দম্পতির দেখা হয়েছিল ১৯৭৫ সালে যখন দু'জনেই একটি নাটকে কাজ করছিলেন। কিছুক্ষণের মধ্যেই, দু'জন ডেটিং করা শুরু করেন এবং দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর, তাঁরা ১৯৮২ সালে বিয়ে করেন।

ফারহা খান ও শিরিষ কুন্দের
শিরিষ কুন্দের এবং ফারাহ খান 'ম্যায় হু না'-এর সেটে প্রেমে পড়েন। এই দম্পতি কেবল ধর্মীয় পার্থক্যের বাধাই নয়, বয়সের একটি উল্লেখযোগ্য পার্থক্যেরও মুখোমুখি হয়েছিলেন। শিরীষ ফারাহর থেকে আট বছরের ছোট। যাইহোক, তাঁরা সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে ২০০4 সালে বিয়ে করেন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছেন।

ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর
অবশেষে বিয়ে হতে চলেছে আর এক ভিন্ন ধর্মের তারকাদের, ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকরের। ১৯ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হবে মারাঠি স্টাইলে। খুব সাদামাটাভাবেই তাঁরা বিয়ে করতে চলেছেন শনিবার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications