Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shah Rukh Khan: ডিসেম্বরে শাহরুখের ডাঙ্কির সামনে বড় চ্যালেঞ্জ, টক্কর দেবে প্রভাসের সালার

জওয়ানের পর একেবারে শাহরুখ জ্বরে কাঁপছে গোটা দেশ। সিনেমা হলে কার্যত নেশা ধরিয়েছেন কিং খান। তার পরের ছবি ডাঙ্কি নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রচার। রাজকুমার হিরাণির পরিচালনায় এই প্রথম কাজ করছেন শাহরুখ খান।

ডাঙ্কি বক্স অফিসে ১০০০ কোটির বেশি কালেকশন করবে বলে আশা প্রকাশ করেছেন শাহরুখ নিজেই। তবে এবার আর ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে না। কারণ শাহরুখকে চ্যালেঞ্জ জানাতে ডিসেম্বরেই মুক্তির দিন ধার্য হয়েছে প্রভাসের সালারের। বাহুবলীকে বক্স অফিসে কার্যত হেলায় হারিয়েছে শাহরুখ খানের জওয়ান। কাজেই ডিসেম্বরেএও বক্স অফিসে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই শুরু হবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Shah Rukh Khan

আগামী ২২ িডসেম্বর একেবারে বড়দিনের ছুটিকে টার্গেট করেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ডাঙ্কি। ছবিটি অ্যাকশন প্যাক্ট না হলেও শাহরুখ জানিয়েছেন তিনি সামান্য কিছু অ্যাকশন দিয়েছেন। তবে পুরোটাই অন্য ধাঁচের সিনেমার। এদিকে আবার প্রভাসের সালারও ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।

যদিও সালারের মুক্তি পাওয়ার কথা ছিল ২৮ সেপ্টেম্বর। কিন্তু সেসময় বিবেক অগ্নিহোত্রির ভ্যাকসিন ওয়ার ছবিিট মুক্তি পায়। সেকারণেই পিছিয়ে দেওয়া হয় প্রভাসের সালারের মুক্তির দিন। পরেশনাথ নীলের প্রযোজনায় প্রভাসের সালার ছবিটি অ্যাকশন প্যাক্ট হবে তাতে কোনও সন্দেহ নেই।

ছবিতে প্রভাস ছাড়াও থাকছেন শ্রুতি হাসান, মীনাক্ষী চৌধুরী। কেজিএফের পুরো টিম কাজ করেছে ছবিটি তৈরি করতে। কাজেই বোঝা যাচ্ছে সেটি কতটা অ্যাকশনে ভরা থাকবে। অন্যদিকে শাহরুখের ডাঙ্কিতে দেখা যাবে তপসী পান্নুকে। প্রথমে শাহরুখ ইঙ্গিত দিয়েছিলেন হয়তো পরের বছর ছবিটি মুক্তি পাবে। কিন্তু জওয়ানের সাফল্যের পর শাহরুখ নিজেই জানিয়েছেন বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে ছবিটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+