পহেলগাঁওয়ের অমানবিক জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠলেন শাহরুখ-সলমন
তখন ক্যালেন্ডারের পাতায় জ্বলজ্বল করছে ২২ এপ্রিল, মঙ্গলবার। আর ছুটির আমেজে পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পর্যটকেরা। কেউ বা নববিবাহিত, কেউ বা সপরিবারে সেলফি তুলতে ব্যস্ত। এক কথায় পহেলগাঁওয়ের নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ করতে ও তা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকলে। সেখানকার পর্যটকেরা কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে চলল গুলি।
নিজের প্রাণ বাঁচাতে, প্রিয়জনকে আগলে রাখতে তখন মরিয়া সেখানকার পর্যটকেরা। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না। সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৬ জন পর্যটক। রেহাই পাননি বিদেশিরাও। আহত হয়েছে বহু মানুষ। চারদিকে প্রিয়জনকে হারানোয় কষ্টে ভেঙে পড়েছেন স্ত্রী থেকে সন্তান। এই ঘটনায় বলিউডের তারকা থেকে ক্রিকেটাররাও গর্জে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা তাদের শোকবার্তাও প্রকাশ করেছেন।

এই মর্মান্তিক ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে দেখা গেছে অনুপম খের থেকে শুরু করে সোনু সুদ, অক্ষয় কুমার সহ সকলকেই। আর গোটা ঘটনায় শোকস্তব্ধ দেশবাসী। এবার জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন শাহরুখ খান, সলমান খান।
কী প্রতিক্রিয়া শাহরুখ খানের
বলিউড অভিনেতা শাহরুখ খান তাঁর এক্স স্যান্ডেলের লেখেন, যে অমানবিক জঙ্গি হামলা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার কোনও জায়গা নেই। আর এই কষ্টের সময় উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোন উপায়ও নেই। যারা ভুক্তভোগী তাদের পরিবারের জন্য আমি সমবেদনা জানাই। আমরা সকলে এক হয়ে অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি। আর যারা এই অপরাধ করেছে তাদের তারা যেন দ্রুত শাস্তি পায়।
সলমন খান
শাহরুখ খানের পাশাপাশি সলমন খানও কিন্তু জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, কাশ্মীর পৃথিবীর স্বর্গ। যা কিন্তু বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের প্রাণ গেছে। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। একজন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করা, গোটা জাতির হত্যার সমান।
কী বলেছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার জম্মু- কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে, নিরীহ মানুষের ওপর সন্ত্রাসীরা যে নির্বিচারে গুলি চালিয়েছিল, সেই ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা করছে পুরো দেশ। এঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব থেকে চলে এসেছেন। বুধবার দিল্লিতে ফিরে আসেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসী হামলায় নিহতদের মরদেহে পুষ্পস্তবক দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যারা এই ঘৃণ্য অপরাধ করেছে তাদের কেউ রেহাই পাবে না।












Click it and Unblock the Notifications