Shabana Azmi-Dharmendra Kissing Scene: 'রোমান্সের কোনও বয়স হয় না', ধর্মেন্দ্রকে চুম্বন প্রসঙ্গে মত শাবানার
Shabana Azmi And Dharmendra Kissing Scene: ইতিমধ্যে রিলিজ হয়েছে করণ জোহারের সিনেমা Rocky Aur Rani Ki Prem Kahani। দীর্ঘবছর পর পরিচালকের ভূমিকায় ফিরেছেন করণ। ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে আলিয়া এবং রণবীর অভিনীত এই ছবি।
সিনেমাতে ধর্মেন্দ্র ( Dharmendra) এবং শাবানা আজমির ( Shabana Azmi) একটি চুম্বন দৃশ্য ( Kissing Scene) রয়েছে। আর তা ঘিরেই একেবারে হৈচৈ কাণ্ড। যদিও এই বিষয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন অভিনেতা।

চুম্বন দৃশ্যের অভিজ্ঞতা কেমন ছিল?
জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা আজমি জানিয়েছেন ধর্মেন্দ্রর সঙ্গে চুম্বন দৃশ্যের ( Shabana Azmi And Dharmendra Kissing Scene) অভিজ্ঞতা কেমন ছিল? তিনি বলছেন, আমি কখনই ভাবেনি যে এই দৃশ্য ঘিরে এতটা হৈচৈ তৈরি হবে। শুটিংয়ের সময় এটি নিয়ে কোনও সমস্যা হয়নি। দীর্ঘ দীর্ঘ কেরিয়ারে বেশি চুম্বন দৃশ্যে আমি অভিনয় করিনি। কিন্তু ধর্মেন্দ্র'র মতো একজন সুপুরুষকে কে না চুম্বন করতে চাইবে না। ওই সাক্ষাৎকারে বলছেন শাবানা আজমি।
এমনকি ওই সাক্ষাৎকারে স্বামী এবং লেখক জাভেদ আখতার কি রিয়েকশন দিয়েছেন সে বিষয়েও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলছেন, এই বিষয়ে ওনার কিছু যায় আসেনি। কিন্তু যে বিষয়টি আমার সম্পর্কে প্রভাব ফেলে তা হল আমার উচ্ছৃঙ্খল আচরণ।
চুম্বন নিয়ে যা বলছেন ধর্মেন্দ্র
যদিও এর আগে বর্ষীয়ান অভিনেত্রীকে চুম্বন নিয়ে ধর্মেন্দ্র জানান, 'করন জোহর যখন আমার সঙ্গে এই দৃশ্য নিয়ে আলোচনা করেছিলেন, আমি এটা আশা করিনি। কিন্তু পরে বুঝেছি সিনেমার প্রয়োজনে এই দৃশ্যের প্রয়োজন ছিল। আর সেজন্যেই এহেন সাহসী দৃশ্যে অভিনয় করতে রাজি হয়ে গিয়ে ছিলাম বলে দাবি করেছিলেন ধর্মেন্দ্র। শুধু তাই নয়, তাঁর কথায়, রোমান্সের কোনও বয়স হয় না। এই দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে আমরা কিংবা শাবানার কোনও সমস্যা হয়নি বলেও মন্তব্য করেছেন অভিনেতা।

একেবারে বক্স অফিসে হৈচৈ ফেলে দিয়েছে
করণ জোহারের সিনেমা Rocky Aur Rani Ki Prem Kahani সিনেমাতে শাবানা আজমি এবং ধর্মেন্দ্র দুজনে অভিনয় করেছেন। যেখানে দুই জনকে প্রেমিক এবং প্রেমিকা দেখানো হয়েছে। অন্যদিকে ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের কেমিস্ট্রি ভক্তদের মন জয় করেছে। গত শুক্রবার এই সিনেমার রিলিজ হয়েছে। মাত্র তিনদিনে ৪৬ কোটি টাকার কালেকশন হয়ে গিয়েছে। আগামিদিনে এই সিনেমা বক্স অফিসে ধামাল ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications