তেলেঙ্গানা বেটিং অ্যাপ প্রচারে নাম জুড়ল একাধিক সেলিব্রিটির, কে কে আছে সেই তালিকায়?
তেলেঙ্গানার বেটিং অ্যাপ প্রচার কাণ্ডে এবার পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এমন এক তথ্য যা দক্ষিণী ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে রেখে দিতে পারে। যা জানা যাচ্ছে, তেলেঙ্গানা পুলিশের নথিভুক্ত এফআইআর-এ জনপ্রিয় অভিনেতা রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ, বিজয় দেবরকোন্ডা ও লক্ষ্মী মাঞ্চুসহ মোট ২৫ জন অভিনেতার নাম রয়েছে। অভিযোগ উঠেছে, তারা অবৈধ বেটিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন।
কী অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে? অভিযোগকারী ব্যবসায়ী ফণীন্দ্র শর্মা, গত ১৯ মার্চ হায়দরাবাদের মিয়াপুর থানায় অভিযোগ দায়ের করেন এই সংক্রান্ত বিষয়ে। অভিযোগ, এই সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় জুয়ার অ্যাপগুলোর প্রচার করছিলেন, যা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য ব্যবহৃত হচ্ছিল। এই অ্যাপগুলো সাধারণ মানুষকে জুয়ায় অর্থ বিনিয়োগ করতে প্রলুব্ধ করছে, যা আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠছে।

আরও বেশ কিছু সোশ্যাল হ্যান্ডেলকারী রয়েছেন, যাদের এফআইআর-এ নাম রয়েছে। ওই এফআইআর-এ বিজয়, রানা, প্রকাশ রাজ ছাড়া রয়েছে এঁদের নামও। যেমন - প্রণিথা সুভাষ, অনন্যা নাগাল্লা, সিরি হনুমন্ত, শ্রীমুখী, বর্ষিনী সৌন্দরজন। এছাড়াও মিডিয়া প্রভাবশালীর বিরুদ্ধে বিভিন্ন সাইবার ক্রাইম আইন ও টিএস গেমিং আইন অনুযায়ী মামলা করা হয়েছে।
তথ্য প্রযুক্তি আইনের ধারা 66(D)-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে, যা প্রতারণা ও পরিচয় চুরির সঙ্গে সম্পর্কিত। এছাড়াও, অবৈধ বেটিং কার্যক্রমের প্রচারের জন্য অন্যান্য ধারাও যুক্ত করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এই মামলা দক্ষিণী দুনিয়ায় ভীষণ প্রভাব ফেলেছে।
তদন্তের ভিত্তিতে অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা যাচ্ছে। তালিকা দেখে একে একে হইত দেখা করবে পুলিশের সাথে। অবৈধ বেটিং অ্যাপে তাদের সংযোগ কতটা, তা নিয়ে পুলিশের কড়া নজরদারি চলছে। এ বিষয়ে শিগগিরই তেলেঙ্গানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications