১৬ বছর পর আসছে এই সুপার রোম্যান্টিক ছবির সিক্যুয়েল
'রেহনা হ্যায় তেরে দিল মে'ছবির সিক্যুয়েল আসতে চলেছে বলে খবর।
২০০১ সালে ছবি মুক্তি পাওয়ার পর, বক্স অফিস সেভাবে কাঁপাতে পারেনি দিয়া মির্জা-মাধবন অভিনীত ছবি 'রহেনা হ্যায় তেরে দিল মে'। তবে পরের দিকে এই সুপার রোম্যান্টিক ছবি বেশি জনপ্রিয় হয়। সেই জনপ্রিয়তা আজও ধরে রেখেছে 'রেহনা হ্যায় তেরে দিল মে'।

এবার সেই ছবিরই সিক্যুয়াল আসতে চলেছে বলে খবর। আর এই তথ্যের ইঙ্গিত দিয়েছেন করেছেন স্বয়ং ছবির অভিনেত্রী দিয়া মির্জা। তবে ছবিতে কে অভিনয় করতে চলেছে, বা ছবির গল্প কী হবে তা নিয়ে কিছু মুখ খোলননি দিয়া।
তবে স্বভাবতই ছবির সিক্যুয়েলের খবর রটতেই উচ্ছসিত চলচ্চিত্র প্রেমীরা। উল্লেখ্য, রিনা (দিয়া মির্জা) আর ম্যাডির (মাধবন)প্রেম নিয়ে এই ছবির মূল কাহিনী। তবে তাঁদের প্রেমের মাঝে চলে আসে স্যাম(সইফ আলি খান)। এই নিয়ে এই ত্রিকোণ প্রেম নতুন দিকে মোড় নেয়। তবে দেখা যাক এই ছবির নতুন সিক্যুয়েল আগের গল্পকে কীভাবে টেনে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications