প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে কে কে পেলেন ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড, দেখুন বিজয়ীদের তালিকা
শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে দিল্লিতে ভারত মণ্ডপমে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড। ডিজিটাল দুনিয়ায় কাজের জন্য ক্রিয়েটারদের বিশেষ সম্মান দিলেন মোদি সরকার। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ জন ক্রিয়েটারকে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুরষ্কার।
এই পুরস্কারের জন্য ২০ টি ক্যাটাগরিতে দেড় লক্ষেরও বেশি মনোনয়ন জমা পরেছিল। ভোটের সময় ক্রিয়েটারদের জন্য সব ক্যাটাগরি মিলিয়ে মোট ১ মিলিয়ন (১০ লক্ষ) ভোট পড়েছিল। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে ২৩ জনকে।

পরিবেশ রক্ষার বার্তা, গল্প বলা, সামাজিক পরিবর্তনে উৎসাহ প্রদানকারীর বিভিন্ন কাজকর্ম, গেমিং, শিক্ষা –সহ নানান উল্লেখ যোগ্য অবদানের জন্য কেন্দ্রের তরফে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্রিয়েটরদের সৃজনশীলতা ও দক্ষতাকে স্বীকৃতি এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত হয়েছেন নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। দেখুন বিজয়ীদের তালিকা
- গায়িকা মৈথিলী ঠাকুর 'কালচারাল অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন
- গেমিং ক্যাটাগরিতে সেরা হয়েছেন নিশ্চয়
- বেস্ট হেলথ অ্যান্ড ফিটনেস ক্রিয়েটর অঙ্কিত বাইয়ানপুরিয়া
- বেস্ট ক্রিয়েটর ইন এডুকেশন ক্যাটেগরিতে সেরা হয়েছেন নমন দেশমুখ
- বেস্ট ক্রিয়েটর অফ ফুড ক্যাটেগরি- কবিতার রান্নাঘর থেকে কবিতা সিং
- প্রবেশ পান্ডেকে 'গ্রিন চ্যাম্পিয়ন’ বিভাগে সম্মানিত করা হয়েছে
- মোস্ট ক্রিয়েটিভ ক্রিয়েটর (পুরুষ)-রৌণক
- মোস্ট ক্রিয়েটিভ ক্রিয়েটর (মহিলা)- শ্রদ্ধা
- হেরিটেজ ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড- জাহ্নবী সিং
- স্বচ্ছতা অ্যাম্বাসাডর অ্যাওয়ার্ড- মালহার কলম্বে
- বেস্ট টেক ক্রিয়েটর অ্যাওয়ার্ড- গৌরব চৌধুরী
- বেস্ট ট্র্যাভেল ক্রিয়েটর অ্যাওয়ার্ড- কামিয়া জানি
- ইন্টারন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড- ড্রু হিকস
- দ্য ডিসরাপ্টর অফ দি ইয়ার- রণবীর এলাহাবাদিয়া, যিনি বিয়ার বাইসেপ নামে পরিচিত
- বেস্ট ন্যানো ক্রিয়েটর- পীযূষ পুরোহিত
- সেলেব্রিটি ক্রিয়েটর অফ দি ইয়ার- অমন গুপ্তা
- মোস্ট ইমপ্যাক্টফুল এগ্রি অ্যাওয়ার্ড- লক্ষ দাবাস
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications