Pahalgam Terror Attack: ভয়ঙ্কর ভূস্বর্গ! পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনায় এবার সরব বলিউডের সেলেবরাও

ভূস্বর্গ বললেই আমাদের প্রথমেই মাথায় আসে কাশ্মীরের কথা। আর এই কাশ্মীর কিন্তু আজ হয়ে উঠেছে উত্তপ্ত। যে পহেলগাঁওয়ে সবাই একটু শান্তি খুঁজতে যায় আজ সেই জায়গাই কিন্তু অশান্ত হয়ে উঠেছে। সন্ত্রাসীদের নির্বিচারের গুলি চালানোর বলি হয়েছে ২৬ জন পর্যটকে। আহত হয়েছেন অনেকে। আর এই ঘটনায় গর্জে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সকলেই।

যেখানে টুইটে টুইটে ভরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। চুপ করে নেই বলিউড তারকারাও। পহেলগাঁওয়ের এই ঘটনা নিয়ে কী প্রতিক্রিয়া বলিউডের সেলেবদের, জানুন। সেলিব্রেটিরাও সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, এই সন্ত্রাসবাদীদের যেন দ্রুত বিচার করা হয়। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় করিনা কাপুর থেকে সোনু সুদ সকলেই নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। দেখুন তারকাদের প্রতিক্রিয়া।

Bollywood on pahalgam terror attack


করিনা কাপুর

আর এই ঘটনা প্রসঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর লিখেছেন, নিহত ও আহতদের পরিবারের জন্য সমবেদনা রইল।

জাহ্নবী কাপুর

বলিউডের বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কিন্তু পহেলগাঁওয়ের ঘটনায় শোক প্রকাশ করেছেন। যে তিনি আর এই ঘটনায় তার ভাষা হারিয়ে ফেলেছেন। যে নিরীহ প্রাণ হারিয়ে, তাদের জন্য তিনি শোকাহত। তাঁদের পরিবার যেন এই যন্ত্রনা কাটিয়ে ওঠার জন্য একটা শক্তি পান।

সোনু সুদ

তিনি বলেছেন, এই সন্ত্রাসবাদীদের কোনও স্থানেই থাকা উচিত নয়। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আহতরা যেন দ্রুত সুস্থ হন। এমনটাই কামনা করি। ওম সাঁই রাম।

সঞ্জয় দত্ত

অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় জনগণকে হত্যা করেছে। এদের কখনোই ক্ষমা করা যাবে না । তাদের জানা উচিত, কখনোই আমরা চুপ করে বসে থাকব না। আমরা প্রতিশোধ নেব। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করছি ও প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করছি দোষীদের যেন দ্রুতই শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়।

অনুপম খের

এই মর্মান্তিক খবরটি পড়ার পর আবেগঘন ভিডিও শেয়ার করেছেন অনুপম খের। ভুল ভুল ভুল বলেছেন। এই ঘটনায় তিনি বাকরুদ্ধ, তার খুব কষ্ট হচ্ছে বলেই তিনি জানান।

ভাগ্যশ্রী

সন্ত্রাসী হামলার ঘটনা শুনে অভিনেত্রী ভাগ্যশ্রী বিধ্বস্ত। তিনি বলেছেন, নিরপরাধ প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, এই জঘন্য কাজ যারা করেছে তাদের যেন দ্রুত শাস্তি হয়।

রবীণা ট্যান্ডন

বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন লিখেছেন, মর্মাহত ও ক্ষুব্ধ। ওম শান্তি। নিহতদের পরিবারকে তিনি সমবেদনা জানিয়েছেন।

স্বরা ভাস্বর

তিনি বলেছেন দুঃখ প্রকাশ করার মতো কোনও ভাষা নেই। যারা আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি। নিহত ও আহতদের প্রতি সমবেদনা রইল।

ভিকি কৌশল

ভিকি কৌশল ইনস্টাগ্রামে লিখেছেন, পহেলগাঁও সন্ত্রাসবাদের হামলায় যারা প্রিয়জনদেরকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আশা করব এই জঘন্য কাজের পিছনে যেসব অপরাধীরা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে।

করণ জোহর

করণ জোহর লিখেছেন, এটা হৃদয়বিদারক ঘটনা। এই জঘন্য হামলায় যাদের প্রাণ হারিয়েছে তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি প্রার্থনা ও সমবেদনা রইল।

সিদ্ধার্থ মালহোত্রা

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিদ্ধার্থ। জম্মু ও কাশ্মীরের নিরীহ পর্যটকদের ওপর যে হামলা হয়েছে তার নিতান্তই একট কাপুরুষিত কাজ বলেই তিনি মনে করেন। তিনি মনে করেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একদিন বিচার হবেই। জয় হিন্দ।

বিবেক ওবেরয়

কাশ্মীরের এই ঘটনায় নিন্দা করেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁদের পরিবার যেন যন্ত্রণা কাটিয়ে ওঠার শক্তি পায়।

বরুন ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানো এই ঘটনাকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন ভারতীয় সেনাবাহিনীতে থাকা আসল বীরেরাই একদিন জবাব দেবে। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

অনুষ্কা শর্মা

বলিউড অভিনেতা অনুষ্কা শর্মা লিখেছেন, কাশ্মীরের এই ঘটনা ঠান্ডা মাথায় সন্ত্রাসীরা করেছে। আহত ও নিহত পরিবারের জন্য রইল সমবেদনা। তার এই জঘন্য হামলা কখনোই ভোলা যাবে না।

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে যিনি এই ঘটনার নিন্দা করেছেন। যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের পরিবারের জন্য রইল সমবেদনা।

সুনীল শেঠি

সোশ্যাল মিডিয়ার সুনীল শেঠি লিখেছেন, পর্যটকদের উপর এই সন্ত্রাসীদের হামলা কাপুরুষিত কাজ। অপরাধীরা দ্রুতই শাস্তি পাবে।

অনিল কাপুর

এই মর্মান্তিক ঘটনায় শোকাহত তিনি। নিহতদের পরিবারের শক্তি ও শান্তির জন্য প্রার্থনা করছেন তিনি।

প্রীতি জিন্টা

কাশ্মীরের এই ঘটনায় যারা নিরীহ পর্যটক তাদের ওপর যে হামলা চালিয়েছে, তাদের দ্রুতই শাস্তি হোক। আমি এই ঘটনায় হতবাক ও মর্মাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+