'তারিণী খুড়ো'কে নিয়ে হচ্ছে হিন্দি ছবি, জানেন কী মুখ্য চরিত্রে কে অভিনয় করছেন?
সত্যজিৎ রায়ের অন্যতম কালজয়ী সৃষ্টি 'তারিণী খুড়োর' চরিত্রকে কেন্দ্র করে এবার হিন্দি ছবি তৈরি হতে চলেছে।
সত্যজিৎ রায়ের অন্যতম কালজয়ী সৃষ্টি 'তারিণী খুড়োর' চরিত্রকে কেন্দ্র করে এবার হিন্দি ছবি তৈরি হতে চলেছে। ছবির পরিচালক অনন্ত মাহদেবন। সূত্রের খবর, ছবিতে তারিণী খুড়োর চরিত্রে অভিনয় করতে চলেছেন পরেশ রাওয়াল।
শুধু পরেশ রাওয়ালই নন, এই ছবিতে থাকছেন নসিরুদ্দিন শাহ। মহাদেবনের এই উদ্যোগে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন সন্দীপ রায়। স্থির হয়েছে হিন্দির সঙ্গে সঙ্গে এই ছবি গুজরাতি ভাষাতেও মুক্তি পাবে । 'তারিণী খুড়ো' সিরিজের 'গল্প বলিয়ে তারিণী খুড়ো' কাহিনী অবলম্বনে এই ছবি নির্মান করা হচ্ছে।

খবর, ছবির শ্যুটিং হবে কলকাতায়। সেখানে সন্দীপ রায় থাকবেন বলেও জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই সত্যজিতের গল্প নিয়ে ছবি করবার ইচ্ছা প্রকাশ করছিলেন অনন্ত মহাদেবন। শোনা যাচ্ছে 'ফেলুদা' ছবি নিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন, তবে সন্দীপ রায়, তার কপিরাইট নিজের কাছে রাখায় 'তারিণী খুোড়ে' নিয়ে ছবি করছেন অনন্ত।












Click it and Unblock the Notifications