গণেশ চতুর্থীর পুজোয় কার্তিকের বাড়িতে সারা, তাহলে কি মান ভাঙল অভিনেত্রীর, নতুন প্রেমের গুঞ্জন বলিপাড়ায়
মান অভিমান ঘুচল তাহলে। গণেশ চতুর্থীতে ফের সারা আলি খানকে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে বলিপাড়ায়। গণেশ চতুর্থী উপলক্ষ্যে সারা আলি খান গিয়েছিলেন কার্তিক আরিয়ানের বাড়িতে।
সেলিব্রিিট ডিজাইনার মণীশ মলহোত্রার সঙ্গে কার্তিক আরিয়ানের বাড়িতে গিয়েছিলেন সারা আলি খান। সেখান গণেশষ চতুর্থীর উৎসবে সামিল হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। তারপরেই নেটিজেনরা জল্পনা শুরু করেছেন তাহলে কি ফের কার্তিক আরিয়ানকে ডেট করতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন ছবি দেখে মনে হচ্ছে কার্তিক আরিয়ান আর সারা আলি খান নব দম্পতি। আবার আরেক নেটিজেন লিখেছেন, নিশ্চয় তাঁদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে নাহলে কেন এক্সের বাড়িতে যাবেন সারা আলি খান।
লাভ আজকাল ২ ছবির শ্যুটিংয়ের সময় সারা এবং কার্তিক আরিয়ান একে অপরকে ডেট করছিলেন বলে জানা গিয়েছে। পরে আবার খবর শোনা যায় তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। গত বছর কফি ইউথ করনে গিয়েছিলেন অভিনেত্রী সারা আলি খান। সেখানে পরিচালক করণ জোহর বলেছিলেন ভুল ভুলাইয়া ২-র অভিনেতাকে ডেট করা হচ্ছে। যদিও কার্তিক আরিয়ান এই নিয়ে কোনও কথা বলেননি। তিনি বলেছিলেন তিনি সিঙ্গিল রয়েছেন। কয়েকদিন আগে গদর ২ স্ক্রিনিংয়ে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। আবার উদয়পুরেও তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications