কান ফেস্টিভ্যালে হাজির একঝাঁক তারকা, লাল গালিচায় প্রথমদিনে কে কীভাবে নজর কাড়লেন?
বিশ্বের চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে কান ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম। ১৬ মে থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। ফ্রান্সে আয়োজিত হয়েছে এই ফিল্ম অনুষ্ঠানটি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিনে কেমন সাজলেন তারকারা, রেড কার্পেটে কারা কারা তাক লাগালেন, জানেন।
কান ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রথম উপস্থিত হয়েছিলেন পতৌদি পরিবারের কন্যা, বলিউড অভিনেত্রী সারা আলি খান। লাল গালিচায় তাক লাগালেন তিনি। আইভরি লেহেঙ্গায় গ্ল্যামারাস লাগছে বলি ডিভাকে। সোশ্যাল মিডিয়ায় সারা ছবিগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং ব্লাইজে তাক লাগালেন তিনি। নিজেকে অসাধারণ করে তুলতে তিনি ম্যাচিং বেসলেট ও কানের দুল পরেছেন। লাস্যময়ী অবতার দেখে চোখের পলক সরাতে পারছেন না আট থেকে আশির অনুগামীরা।
সারা আলি খান জানান, আমি নার্ভাস, আমি সবসময় এখানে আসার কথা ভেবেছি। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে আছি। সুন্দর অবতার নিয়ে মন্তব্য করতে দেখে গেছে বলি ডিভাকে। তিনি জানিয়েছেন, দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করা একটি পোশাক। আবু ও সন্দীপ এই ঐতিহ্যবাহীটি তৈরি করেছেন।তাঁর পোশাকে রইল সাবেকিয়ানা এবং আভিজাত্যের ছোঁয়া, যখন লাল গালিচায় তিনি হাঁটলেন তখন তাঁর আত্মবিশ্বাস নজর কাড়ল সকলের।

সারার মতো লাল গালিচায় হাঁটলেন ঊর্বশী রাউতেলা। তবে তিনি কিন্তু এই প্রথমবার নয়, দ্বিতীয়বারের জন্য রেড কার্পেটে হাঁটলেন তিনি। ডিপ গোলাপি রঙের লং গাউনে গ্ল্যামারাস লাগছে অভিনেত্রীকে। টপনট চুলের সঙ্গে ভারী মেকআপে দারুণ সুন্দর লাগছে অভিনেত্রীকে। গলায় নয়া ডিজানের হার ও কানের দুল পরেছেন তিনি। তাঁকে দেখে পাগল হচ্ছেন সকলে।

কানে উপস্থিত হয়েছিলেন এষা গুপ্তাও। তাঁর লুকসও যেন নজর সকল অনুগামীদের। কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করে ফেললেন অভিনেত্রী অভিনেত্রী। কানের রেড কার্পেটে হাঁটার ছবি শেয়ার করেছেন তিনি নিজেই। সাদা থাইস্লিট পোশাকে গ্ল্যামারাস অভিনেত্রী। এশার এই গাউনটি ডিজাইন করেছেন নিকোলাস জেব্রান। পোশাকের সঙ্গে মিলিয়ে অভিনেত্রীর মুখে ছিল হালকা মেকআপ। ফ্রেড প্যারিশ জুয়েলারি লাইনের একটা সাদা আংটি ও কানের দুলে মোহময়ী তিনি।
বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে কান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যখন তিনি বিমানবন্দরে বিমান ধরার জন্য এসেছিলেন তখন তাঁদের ছবি পাপারাজ্জিরা তুলেছেন। অনেক ভক্তদের দেখা গেছে অভিনেত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে। অনেকে ভক্তরা তাঁদের বলেছেন, আপনারা খুব সুন্দর, আমাদের সঙ্গে ছবি তোলার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।
অভিনেত্রীকে দেখা গেছে কালো রঙের পোশাক পরতে, খোলা চুলে গ্ল্যামারাস তিনি এবং তাঁর মেয়েকেও খুব সুন্দর সাজে দেখা গেছে। নীল জিনস, জ্যাকেটে তাঁকেও খুব সুন্দর লাগছে তাঁকে। ২০০২ সালে ঐশ্বর্য রাই কান উৎসবে রেড কার্পেটে হেঁটেছিলেন।

প্রথম দিনে কান অনুষ্ঠানে প্রদর্শিত হয় জনি ডেপের সিনেমা জঁ দ্যু বেরি। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত মামলার পর এ ছবি দিয়েই ফিরছেন অভিনেতা। অভিনেতা এখানে রাজা লুই এক্সভি এর ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিনেতাকে ছবিটির স্ক্রিনিংয়ের সময়ে আবেগপ্রবণ হতে দেখা যায়। এমনকি তাঁর চোখে জল পর্যন্ত দেখা যায়। সাত মিনিটের একটি ক্লিপিন্স দেখানো হয়।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, র্যা পার ও নৃত্যশিল্পী ব্ল্যাকপিঙ্ক লিসা, মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী জেনডেয়া, অ্যানি হাথওয়ে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। যা নজর কেড়েছে সকল অনুগামীদের। কালো পোশাকে দেখা মিলেছে, চওড়া মেকআপেই অসাধারণ লাগছে তাঁকে।
তবে বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়াকে পিঁয়াজি রঙের পোশাক পরতে দেখা গেছে। অফ শোল্ডার পোশাকে দারুণ গ্ল্যামারাস লাগছে তাঁকে। নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে গলায় হার ও কানে ম্যাচিং দুল পরেছেন। চুল খুলে রেখেছেন। ঠোঁটে দিয়েছেন ডিপ লাল রঙের লিপস্টিকও। এক কথায় তারকাদের ঝা চকচকে পোশাকের সঙ্গে কান উৎসব হয়ে উঠেছে জাকজমকপূর্ণ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications