দর্শকদের হাসাতে ফের আসছেন মুন্নাভাই–সার্কিট জুটি, ইঙ্গিত দিলেন সঞ্জয় দত্ত

দর্শকদের হাসাতে ফের আসছেন মুন্নাভাই–সার্কিট জুটি, ইঙ্গিত দিলেন সঞ্জয় দত্ত

কেজিএফ:‌ চ্যাপ্টার ২ নিয়ে বহুদিন ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসাও পেয়েছে। এই সাফল্যের স্বাদ উপভোগ করার পাশাপাশি সঞ্জু বাবা তাঁর ক্লাসিক '‌মুন্না ভাই’‌ সিক্যুয়েন্স নিয়ে ইঙ্গিত দিলেন। অভিনেতা জানালেন, তৈরি হতে চলেছে মুন্না ভাই ৩। আর এই খবরে ভক্তদের আনন্দ দ্বিগুণ করে দিলেন অভিনেতা।

দর্শকদের হাসাতে ফের আসছেন মুন্নাভাই–সার্কিট জুটি, ইঙ্গিত দিলেন সঞ্জয় দত্ত


এক সর্বভারতীয় বিনোদন সংবাদমাধ্যমে সাক্ষাতকারে সঞ্জয় জানিয়েছেন যে মুন্না ভাই ৩ তৈরি করার প্রচেষ্টায় আছেন তাঁরা। তিনি জানান পরিচালক রাজু হিরানি, যিনি '‌মুন্না ভাই এমবিবিএস’‌ ও '‌লগে রহো মুন্নাভাই’‌ এই দুই সিনেমাই পরিচালনা করেছেন, তিনি সহ সকলেই '‌মুন্না ভাই ৩’‌ তৈরি করার প্রচেষ্টায় রয়েছেন। সঞ্জয় জানান যে তিনি হিরানির সঙ্গে '‌পিকে’‌–তে একসঙ্গে কাজ করেছেন এভং ভবিষ্যতেও তিনি তাঁর আরও প্রজেক্টে কাজ করতে আগ্রহী। '‌মুন্না ভাই’‌–এর আরও এক সিনেমার জন্য দর্শকরাও অপেক্ষা করে রয়েছেন। তবে, কবে থেকে শুরু হবে প্রি প্রোডাকশনের কাজ, তা নিয়ে কিছু জানাননি অভিনেতা। শুধুমাত্র, মুন্না ভাই ৩ তৈরি হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন সঞ্জয় দত্ত।

২০০৩ সালে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি অভিনীত '‌মুন্নাভাই এমবিবিএস’‌ ছবিটি মুক্তি পায়। সেই সময় সঞ্জয় দত্ত ওরফে মুন্না ও আরশাদ ওরফে সার্কিট এই জুটি খুব জনপ্রিয়তা লাভ করেছিল এবং তাঁদের বলিউডের অন্যতম আইকনিক জুটি বলে মনে করা হয়। এরপর ২০০৬ সালে পরিচালক রাজু হিরানি সঞ্জয় দত্ত–আরশাদ ওয়ারসি সহ বিদ্যা বালানকে নিয়ে তৈরি করেন মুন্নাভাইয়ের সিক্যুয়েন্স '‌লগে রহো মুন্নাভাই’‌। সেটাও বলিউডে যথেষ্ট হিট হয়।

এদিকে মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে ঝড় তুলেছে কেজিএফ ২। ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি। প্রায় ৪৪০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই গড়েছে রেকর্ড। শুধু হিন্দি বেল্টেই প্রায় ৫০ কোটি টাকা আয় করেছে। গোটা দেশ জুড়ে প্রায় ৬০ থেকে ৬৫ কোটি আয়। ছবির পরিচালক প্রশান্ত নীল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা যশ। বাকি দুই গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+