Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বঙ্গবন্ধু তুমি ফিরে এলে..., মুক্তিযুদ্ধে গীতশ্রী সন্ধ্যার গানে মাতোয়ারা হয়েছিল ওপার বাংলা

বঙ্গবন্ধু তুমি ফিরে এলে..., মুক্তিযুদ্ধে গীতশ্রী সন্ধ্যার গানে মাতোয়ারা হয়েছিল ওপার বাংলা

শুধু গানের ভুবনে সুরের মায়াজাল বিছিয়েই ক্ষান্ত থাকেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। নিজেকে তিনি সীমান্তের বেড়াজাল ছাড়িয়ে পদ্মাপারের মানুষজনের কাছে উপস্থাপিত করেছিলেন। তাঁর কণ্ঠের গান তো হাতিয়ার হয়েছিলই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়াতে শিল্পীদের গণ আন্দোলনেও যোগ দিয়েছিলেন। সীমান্ত ছাড়িয়ে তাঁর গান ধ্বনিত হয়েছিল বাংলাদেশেও।

বঙ্গবন্ধু তুমি ফিরে এলে..., মুক্তিযুদ্ধে গীতশ্রী সন্ধ্যার গানে মাতোয়ারা হয়েছিল ওপার বাংলা

ওপার বাংলার সঙ্কটে এ পার বাংলার শিল্পীরা পদ্মাপারের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। যুদ্ধ বিপণ্ণ ওপার বাংলার মানুষের পাশে দাঁড়াতে তিনি বিনা পারিশ্রমিকের গান গেয়েছিলেন। গান গেয়েছিলেন- বঙ্গবঙ্গ ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়...। আবিদুর রহমানের কথায় সুধীন দাশগুপ্তের সুরে তাঁর এই গান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে বিশাল জনপ্রিয় হয়েছিল।

এই গান হয়েছিল বঙ্গবন্ধু শেক মুজবল রহমান কারামুক্ত হয়েছে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের ফিরে আসার পর। শুধু কি তাই, বাংলা দেশের মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার নেপথ্যেও বিরাট ভূমিকা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এই বেতার কেন্দ্রেই সম্প্রচারিত হয়েছিল গানটি। পরবর্তী ঢাকার পল্টন ময়দানে সন্ধ্যা মুখোপাধ্যায় সেই গান পরিবেশন করেছিলেন।

স্বাধীন বাংলাদেশে এ পারা বাংলার অনেক শিল্পী অনুষ্ঠান করেছিলেন। তাদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের পাশাপাশি সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন অন্যতম। কয়েদিন আগে প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকরও। তিনিও বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে গান গেয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবর-কন্যা শেখ হাসিনা গভীর শোকপ্রকাশ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে।

শেখ হাসিনা শোক প্রকাশ করে বলেন, উপমহাদেশে তাঁর স্বর্ণকণ্ঠের গানে মুগ্ধতা তো ছড়িয়েই ছিলেন, সেইসঙ্গে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মহান মুক্তিযুক্তে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার চির শান্তি কামনা করি। তাঁর শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁকে বাংলাদেশ চিরদিন মনে রাখবে, কোনদিন তাঁর অবদান ভোলার নয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক সেনার অত্যাচারে স্বভূমি ছেড়ে এপার বাংলায় আশ্রয় নিয়েছিলেন লাখ লাখ অসহায় বাঙালি। সেইসব অসহায় উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়াতে অন্যান্য শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনে যোগ দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ও। সেই সময় বহু দেশাত্মবোধক গানে ছিল তাঁর জাদু কণ্ঠে। বাংলাদেশি সঙ্গীতশিল্পী সমর দাস স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন। তাঁর পাশে দাঁড়াতে একাধিক গান রেকর্ড করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর গাওয়া গান 'বঙ্গবন্ধু তুমি ফিরে এলে গান' বাংলাদেশে জনপ্রিয় হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+