সুপ্রিম কোর্টের দ্বারস্থ সলমন, কোন ইস্যুতে এমন পদক্ষেপ নিলেন 'ভাইজান'
এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন সলমন খান। 'লাভযাত্রি' ছবি ঘিরে তাঁকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে দাবি তুলেছেন সলমন।
এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন সলমন খান। 'লাভযাত্রি' ছবি ঘিরে তাঁকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে দাবি তুলেছেন সলমন। 'লাভযাত্রি' যবির প্রযোজক সলমন তাই বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন।

সলমন প্রযোজিত এই ছবির নাম প্রথমে ছিল 'লাভরাত্রি'। সেই নাম হিন্দু ভাবাবেগকে আঘাত করছে বলে দাবি করে বহু হিন্দুত্ববাদী সংগঠন। তারপর ছবির নাম ঘিরে মামলাও শুরু হয়। এরপরই ছবির নাম বদল করতে সচেষ্ট হন সলমন। 'লাভরাত্রি' থেকে 'লাভযাত্রি' হয় ছবির নাম। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। মুজফফর নগরের আদালতে ফের মামলা ওঠে ছবির বিরুদ্ধে। অভিযোগ, ছবির ট্রেলারে হিন্দুভাবাবেগকে আঘাত করা হয়েছে।
Bollywood actor Salman Khan moved the Supreme Court alleging threats received for the movie 'Loveyatri'. CJI Dipak Misra has agreed to hear the matter later today. (File pic) pic.twitter.com/EufQUoVPmH
— ANI (@ANI) September 27, 2018
আর ক্রমাগত ছবি ঘিরে সলমনের ওপর আঘাত আসতে থাকায় এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের ভাইজান। উল্লেখ্য, সলমন প্রযোজিত এই ছবি আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে।












Click it and Unblock the Notifications