সলমন খান এবার লেখক নাকি?

বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল সলমন খানের কিক ছবিটি। এবার সেই কিক ছবিরই সিকোয়েল বানানোর পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা। কিন্তু খবর এটা নয়। আসল খবর এই ছবিতে সলমন খানের ভূমিকা নিয়ে।

আরও পড়ুন : সলমন খানের 'কিক' এবার বইতে!
আরও পড়ুন : 'থ্রি ইডিয়ট' কে ২০০ কোটির 'কিক' দিলেন সলমন!
আরও পড়ুন : রেকর্ড গড়লেন সলমন! ১০০ কোটির ৭টি ছবি দাবাঙ্গ খানের ঝুলিতে
আরও পড়ুন: (ছবি) সলমন-জ্যাকলিনের জোরদার 'কিক', ছবিতে কিছু অদেখা মুহূর্ত

জোর জল্পনা শুরু হয়েছে, কিক ছবির সিকোয়েলেই চিত্রনাট্যকার সলমন খানের অভিষেক হতে চলেছে। অভিনয়ের পাশাপাশি এই ছবির গল্প ও চিত্রনাট্য নাকি লিখবেন খোদ সলমন খানই।

সলমন খান এবার লেখক নাকি?

শোনা যাচ্ছে কিক ছবির পরিচালক সাজিদ খানই এই সিকোয়েলটি পরিচালনা করবেন, এবং ছবির নাম হবে ডেভিল। আর এই ছবির গল্প ও চিত্রনাট্য লেখার জন্য সল্লুভাইকে প্রস্তাব দিয়েছেন সাজিদ।

সূত্রের খবর অনুযায়ী, সলমন খান ও সাজিদ খানের মধ্যে খুব হাল্কা চালেই কিক ছবির সিকোয়েল বানানো নিয়ে কথা চলছিল। সেই সময় সলমন নিজেই ছবির নাম ডেভিল রাখার প্রস্তাব দেন। সাজিদের প্রস্তাবটি অত্যন্ত পছন্দ হয়। এরপরই সলমনকে এই ছবির গল্প ও চিত্রনাট্য লেখার কথা বলেন।

তবে সলমন এই প্রস্তাব গ্রহণ করেছেন কি না সে বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু জানা যায়নি। কিন্তু কিকের সিকোয়েল তৈরির কাজ যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে তা প্রায় ঠিক। শোনা যাচ্ছে কিক-এর সিকোয়েলে রণদীপ হুডা এবং নাওয়াজুদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+