'থ্রি ইডিয়ট' কে ২০০ কোটির 'কিক' দিলেন সলমন!

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল কিক। এই ছবিতে সলমন ও জ্যাকলিনের অনস্ক্রিন রসায়ন প্রশংসিত হয়েছে। এই ছবির ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধা হয়েছে, তা হল ওই একই সময়ে অন্য কোনও ছবি সেভাবে মুক্তি পায়নি। ফলে, কোনও প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়নি সলমনকে।
আরও পড়ুন : নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সলমন
আরও পড়ুন : রেকর্ড গড়লেন সলমন! ১০০ কোটির ৭টি ছবি দাবাঙ্গ খানের ঝুলিতে
১১ দিনের মাথায় কিক অবশেষে ২০০ কোটি টাকার ব্যবসাও করে ফেলল। দেশের ভিতরে এই ছবির বক্স অফিস কালেকশন ২০৩.৭০ কোটি টাকা প্রায়। সলমনের আর এক ছবি এক থা টাইগার ২০০ কোটির কাছাকাছি এসে বক্স অফিসে থেমে গিয়েছিল। এই ছবি ১৯৮ কোটি টাকার ব্যবসা করেছিল।
তবে কিক ছবির হাত ধরে আমিরকেও টপকে গেলেম সলমন। আমির খানের ব্লক বাস্টার ছবি থ্রি ইডিয়টের ২০২.৫৭ কোটি টাকার ব্যবসা ১১ দিনেই টপকে দেল সলমনের কিক। এখনও যা পরিস্থিতি খুব শীঘ্রই শাহরুখের চেন্নাই এক্সপ্রেস-এর ২২৭ কোটি টাকার ব্যবসাও সলমন টপকে যাবেন বলেই মনে হচ্ছে।












Click it and Unblock the Notifications