Salman Khan Death Threat: বাঁচিয়ে দেখান, ভাইজানকে ফের হুমকি, নৈপথ্যে বিষ্ণোই গোষ্ঠী
Salman Khan Death Threat: আতঙ্ক বাড়ছে বলিউডে। ফের হুমকি 'টাইগার'কে (Salman Khan)। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম করে সলমন খানকে এই হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের ট্র্যাফিক কন্ট্রোল রুমে এই হুমকি পাঠানো হয়েছে। একটি গানকে তুলে ধরে ওই হুমকি দেওয়া হয়েছ বলে জানা যাচ্ছে।
যা দেখে রীতিমত অবাক হচ্ছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে মুম্বই পুলিশ। এমনকি মামলা রুজু করে তদন্তও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে (Salman Khan Death Threat]) ।

Salman Khan Death Threat: ঠিক কি ঘটেছে ঘটনা?
সলমনের সঙ্গে বিশ্নোই গোষ্ঠীকে মিলিয়ে একটি গান লেখা হয়েছে। আর তাতে গ্যাংস্টার গোষ্ঠীর লোকজন ব্যাপক হুমকি। আর এরপরেই গানের লেখক এবং সলমন খানকে সরাসরি দেখে নেওয়ার হুমকি। এমনকি আগামী একমাসের মধ্যে যে এই গান লিখেছে তাকে খুঁজে বের করে মেরে দেওয়া হবে। এমনকি অভিনেতাকেও সরাসরি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ''ক্ষমতা থাকলে ওই গান যে বা যারা লিখেছে, তাদের বাঁচিয়ে দেখান।''
Salman Khan Death Threat: তদন্তে পুলিশ!
যে নম্বর থেকে এই হুমকি পাঠানো হয়েছে সেটিকে ট্র্যাক করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। তবে কোন গানের কথা বলা হচ্ছে তা স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি হুমকিতে। এমনকি ওই গান কে লিখছে তাও স্পষ্ট নয়। যদিও পুরো বিষয়টি এখন মুম্বই পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই টার্গেটে রয়েছেন সলমন খান। এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আর এরপরেই সলমন খানকেও হুমকি দেওয়া হয়।
আর এরপরেই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়। এমনকি বাড়ির সুরক্ষাতেও জোর দেওয়া হয়। কিন্তু গত কয়েকদিনে 'ভাইজান'কে দেখে নেওয়ার একাধিক হুমকি বার্তা মুম্বই'য়ে পুলিশে পাঠানো হয়েছে। কখনও পাঁচ কোটি, কখনও দু'কোটি টাকা দাবি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত ব্যক্তিদের সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গোষ্ঠীর কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে বিশ্নোইয়ের গোষ্ঠীর নজরে রয়েছে অভিনেতা (Salman Khan Death Threat) ।কৃষ্ণ হরিন মারার ঘটনায় ক্ষমা চাওয়ার কথা বলা হয়। কিন্তু ক্ষমা চাননি অভিনেতা।












Click it and Unblock the Notifications