Salaar Boxoffice: তিন দিনে ৪০০ কোটি পার, বছর শেষে ইতিহাস গড়ল প্রভাসের সালার
বছর শেষে বক্স অফিসে রেকর্ড গড়ল প্রভাসের সালার। তিন দিনে বক্স অফিসে ৪০০ কোটি পার করে ফেলছে ছবিটি। এর আগে এতো তাড়াতাড়ি কোনও সিনেমা ৪০০ কোটি পার করেিন তিন দিনে। শাহরুখ ম্যাজিককে মাঝেও রেকর্ড গড়ল সালার।
রিলিজের প্রথম দিনেই বক্স অফিসে পাঠান, জওয়ান এবং অ্যানিম্যালের রেকর্ড ভেঙেছিল সালার। প্রভাসের রাউডি লুকে মুগ্ধ অনুরারীরা। বাহুবলীর পরে একেবারে অন্যলুকে এই ছবিতে প্রভাসকে দেখা গিয়েছে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইহই পড়ে গিয়েছে।

প্রভাসের এই ছবির মুক্তি নিয়ে প্রথম থেকেই বেশ টানা হেঁচড়া শুরু হয়েছিল। একই দিনে শাহরুখের ছবি ডাঙ্কি মুক্তি পাচ্ছিল। কাজেই সিনেমা হল পাওয়া নিয়েও নানা সমস্যা তৈরি হয়েছিল। পরিচালক অভিযোগ করেছিলেন একাধিক সিনেমা হল নাকি তিনি পাচ্ছেন না। তারপরে শাহরুখের ডাঙ্কির মুক্তির পরের দিন সালার মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক।
শাহরুখের পর পর দুটি সিনেমা ওপেনিং ডে-তেই রেকর্ড গড়েছিল বক্স অফিসে। সেই রেকর্ড ছািপয়ে গিয়েছিল প্রভাসের সালার। প্রথম দিনেই ৮০ কোটি কালেকশন করেছে সালার। তারপরে আর থামেনি মিটার। চড় চড় করে চড়তে শুরু করেছে। এক ধাক্কায় তিন দিনে ৪০০ কোটি পার করে গিয়েছে বক্স অফিসে। বছর শেষে যাকে বলে ধামাকা দিয়েছে সালার।
শাহরুখ খােনর ডাঙ্কি যেখানে চার দিনে ১০০ কোটি কালেকশন করেছে বক্স অফিসে। সেখানে প্রভাসের সালার এক ধাক্কায় একেবারে ৩ দিনে ৪০০ কোটি পার করে ফেলেছে বক্স অফিসে। বছরের শেষ সপ্তাহে সেই কালেকশন আরও বাড়বে বই কমবে না। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে সালার। তার মধ্যে তেলুগু এবং তামিল ভাষায় সবচেয়ে বেশি কালেকশন করেছে সিনেমাটি। অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্কানায় প্রভাসের সিলেনেমা সালারের বক্স অফিস কালেকশন সবচেয়ে বেশি।












Click it and Unblock the Notifications