এই কাণ্ড করে ফেললেন সইফ কন্যা সারা, শেষে জনসমক্ষে লজ্জায় মুখ ঢাকতে হল
বলিউডের তারকা কন্যা এই নবাব-জাদি মুম্বইয়ের এক স্যালনে গিয়ে যে কাণ্ড ঘটালেন, তাতে স্যালেন থেকে বেরোবার সময়ে মুখ ঢেকে বেরোতে হল সারা খানকে।
তিনি নবাব কন্যা হওয়া ছাড়াও তাঁর আরেকটি পরিচিত রয়েছে। সারা খান , বলিউড তারকা সইফ আলি খান ও অমৃতা সিং এর মেয়ে। আর বলিউডের তারকা কন্যা এই নবাব-জাদি মুম্বইয়ের এক স্যালনে গিয়ে যে কাণ্ড ঘটালেন, তাতে স্যালেন থেকে বেরোবার সময়ে মুখ ঢেকে বেরোতে হল সারা খানকে।[আরও পড়ুন:মেয়ে সারাকে নিয়ে বাকযুদ্ধে অমৃতা ও সইফ, কী বললেন অমৃতা]

মুম্বইয়ের এক স্যালনে বন্ধু রিহা চক্রবর্তীর সঙ্গে গিয়েছিলেন সারা। সেখানে রূপ চর্চা করার পর, বিল পেমেন্ট করেত গিয়ে ঘটে গেল যত বিপত্তি। বিল পেমেন্টের সময় দেখা যায় সার ও রিহা দুজনের কার্ডেই টাকা নেই। আর সেই নিয়ে স্যালন কর্তৃপক্ষের সঙ্গে তুমুল বচসা জুড়ে দেন সারা।

এখানেই খান্ত হননি সারা, স্যালনে উপস্থিত কর্মকর্তাদের গালাগালি দিতে থাকেন বলেও অভিযোগ উঠেছে। যে ঘটনার রীতিমত ক্ষুব্ধ হন স্যালনের কর্মকর্তারা। তাঁরা সারাদের বোঝাতে থাকেন যে এখনও তাঁরা বয়সে অনেকটাই ছোট এই ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে। ঘটনার পর শেষমেশ মুখে ওড়না চাপা দিয়ে স্যালন থেকে বেরিয়ে যান সারা।
নিজের বলিউড অভিষেকের আগেই বহুদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছেন সইফ কন্যা সারা। বেশির ভাগে সময়েই সারাকে নিয়ে সইফ ও তাঁর প্রাক্তন স্ত্রী তথা সারা মা অমৃতার বাকবিতণ্ডার খবরই সামনে আসতে থাকে। এরপর সেই বিতর্কে যোগ হয় সইফ আলি খানের বর্তমান স্ত্রী করিনা কাপুরের নামও। ফলে সব মিলিয়ে সারা এখন খবরে। তবে তার মধ্যে এরকম একটি নেতিবাচক খবর, সারার ফিল্মি কেরিয়ারে কোনও প্রভাব ফেলবে কি না এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications