মেয়ে সারাকে নিয়ে বাকযুদ্ধে অমৃতা ও সইফ , কী বললেন অমৃতা
তাঁর প্রাক্তন স্বামী সইফের বিরুদ্ধে যে মনে মনে ক্ষোভে ফুঁসছিলেন অমৃতা তা অনেকেই আগে অনুমান করেছেন। তবে এবার ঝামেলা সরাসরিভাবে বাইরে প্রকাশ পেয়ে গেল।
তাঁর প্রাক্তন স্বামী সইফের বিরুদ্ধে যে মনে মনে ক্ষোভে ফুঁসছিলেন অমৃতা তা অনেকেই আগে অনুমান করেছেন। তবে এবার ঝামেলা সরাসরিভাবে বাইরে প্রকাশ পেয়ে গেল। সাইফ-অমৃতার মেয়ে সারার ছবিতে অভিনয় করা নিয়ে যাবতীয় ঝামেলার সূত্রপাত। কিছুদিন আগেই সইফ জানিয়েছিলেন সারা বলিউডে পা রাখুক সেটা একেবারই পছন্দ নয়, সইফের। আর তার প্রেক্ষিতেই, সইফের প্রতি ক্ষোভ উগরে দিলেন অমৃতা।

সূত্রের খবর অনুযায়ী,অমৃতা সইফকে ফোন করে জানিয়েছেন, যে সারার বলিউডে পা রাখা নিয়ে সইফ যা জানিয়েছেন তা দায়িত্বজ্ঞানহীনের মতো কথা। তবে ফোনের ওপার থেকে প্রাক্তন স্ত্রী অমৃতাকে শান্ত করার চেষ্টা করেন সইফ।

ফোন রাখার পরই, সইফকে একটি প্রেস কফারেন্সে যেতে হয় বলে খবর। তখন সেখানেও তাঁকে সারার বিষয়ে প্রশ্ন করা হয়। যার প্রেক্ষিতে সইফ বলেন, "আমি আমার মেয়েকে ভালোবাসি, ও যা করবে আমি তা সমর্থন করি"। এর আগে শোনা যায়, অনিল কাপুরের ছেলে হর্ষের সঙ্গে সারার মেলামেশা নিয়ে করিনাকে একহাত নেন অমৃতা।












Click it and Unblock the Notifications