দেখি ওই দুষ্কৃতী ধীরে ধীরে জেহ'এর ঘরের দিকে এগোচ্ছে...ঠিক কী হয় রাতে? ফাঁস চাঞ্চল্যকর সেই তথ্য
Intruder In Saif Ali Khan's Apartment: অভিনেতা সইফ আলি খানের উপর (Saif Ali Khan Knife Attack) দুষ্কৃতি হামলার ঘটনায় তীব্র আতঙ্ক মুম্বইজুড়ে! রাতারাতি অভিনেতার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশের তরফে। এমনকি মুম্বই'য়ের যে হাসপাতালে চিকিৎসাধীন সইফ সেখানকার নিরাপত্তাও মুম্বই পুলিশের তরফে আঁটসাঁট করা হয়েছে।
একই সঙ্গে অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশিও। ইতিমধ্যে অভিযুক্তের ছবি সামনে এনেছে পুলিশ। তবে ঠিক কি কারণে অভিনেতার বাড়িতে ওই সন্দেহভাজন ঢোকে (Intruder In Saif Ali Khan's Apartment) তা এখনও স্পষ্ট নয়। তবে অভিনেতার বাড়ির সমস্ত সদস্যদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন আধিকারিকরা।

বাড়ির এক পরিচারিকরা পুলিশকে জানিয়েছে, অভিযুক্ত সেফের ছোটো ছেলে জেহ'র (জাহাঙ্গীর-youngest son, Jehangir) ঘরের দিকে একেবারে চুপচাপ যাচ্ছিল। সেই সময় তাঁর নজরে পড়ে যায়। চিৎকার করতে শুরু করে দেন। শুধু তাই নয়, অভিযুক্ত যাতে জাহাঙ্গিরের কোনও ক্ষতি না করে দেয় সেজন্য ওই দুষ্কৃতীকে ধরার চেষ্টাও ওই পরিচারিকরা করেন বলে দাবি।
আর সেই সময় তাঁর উপরেও হামলা হয় বলে দাবি। আর এই চিৎকার শুনে কারিনা কাপুর আর সইফ দুজনেই ছুটে আসেন। সেই সমত হামলাকারী অভিনেতার উপর ছুরি চালায়। পিঠ, গলা সহ শরীরের ছয় জায়গায় আঘাত লাগে। এমনকি ছুরির অংশ একটা সইফের পিঠে ঢুকে যায় বলেও খবর। যদিও বর্তমানে হাসপাতালে থাকলেও স্থিতিশীল রয়েছেন তিনি। তবে গোটা পরিবার তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন এই ঘটনার পর।
রাতে এক বার্তায় করিনা কাপুর লিখছেন, দিনটা গোটা পরিবারের কাছে খুবই চ্যালেঞ্জের ছিল। বিশ্বাস করা কঠিন যে এমনটাও ঘটতে পারে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সবাইকে অধৈর্য্য না হওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে ভুয়ো খবর বা গুজব যাতে কেউ না ছড়ায় সে বিষয়েও সতর্ক থাকার কথা বলা হয়েছে।
একই সঙ্গে করিনা বলেন, আমরা আপনাদের উদ্বেগকে বুঝতে পারছি। তবে বর্তমান পরিস্থিতির কথা ভেবে পরিবারকে একটু একা ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটু সময় দরকার।
অন্যদিকে ঘটনার পরেই সইফের বাড়ির সামনে মুম্বই পুলিশের রয়েছে একাধিক নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় ক্রমশ উদ্বেগ বাড়ছে বি টাউনে। সবার মধ্যেই আতঙ্কের পরিবেশ। এই অবস্থায় নিরাপত্তাকে ঢেলে সাজানোর কথা ভাবছে মুম্বই পুলিশ।












Click it and Unblock the Notifications