(ছবি) মিডিয়া এমন করছে, মনে হচ্ছে যেন আমি বিয়ে করতেই চাই না : সলমন খান
খুব শীঘ্রই বলিউডে ২৭ বছর পূর্ণ করতে চলেছেন সলমন খান। এই ২৭ বছরে সলমনের অভিনয় ছাড়াও তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়েও চলেছে নান গুজব, জল্পনা। সম্প্রতি সল্লুভাই-এর বিয়ে নিয়ে মেতেছেন সবাই। পরিবারের তরফে কেউ কিছু না বললেও মিডিয়ার খবর নিজের জন্মদিনেই বান্ধবী লুলিয়াকে বিয়ে করবেন সলমন। এতদিন এবিষয়ে কিছু না বললেও এবার মুখ খুললেন সলমন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, মিডিয়া অন্যকিছু লেখার মতো খবর খুঁজে পাচ্ছে না। তাই আমার ব্যক্তিগত জীবনেই মনোসংযোগ করছে।[(ছবি) সলমন ও লুলিয়া তাহলে এইদিনে বিয়ের পিঁড়িতে বসছেন!]

লুলিয়াকে বিয়ের প্রসঙ্গে সলমনের বক্তব্য, বিয়ে যখন হবে আমি তখন আমার নিজস্ব সোস্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে জানাবো। কোনও একটি সংবাদপত্র বা নিউজ চ্যানেলকে আলাদা করে জানালে তা বাকিদের সঙ্গে অন্যায় করা হবে। তবে এটুকু বলতে পারি, এখনও পর্যন্ত আমার মাথায় বিয়ের কোনও চিন্তাভাবনা নেই। আপাতত কোনও বিয়ে হচ্ছে না। [প্রাক্তন স্বামীর সঙ্গে লুলিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল সোস্যাল মিডিয়ায়, কী প্রতিক্রিয়া হবে সলমনের?]
পাশাপাশি লুলিয়ার প্রসঙ্গ টেনে সলমনকে প্রশ্ন করা হয় প্রীতি জিনটার রিশেপশনে আপনি লুলিয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকেই জল্পনা শুরু হয়। এর জবাবে অবশ্য সলমন বলেন, "আমরা একসঙ্গে পার্টিতে গিয়েছিলাম ঠিক। আমার কী অন্য কারোর সঙ্গে কোথাও যাওয়ার অধিকার নেই। অন্য কোনও মহিলার সঙ্গে কোথাও যাওয়া মানে কি আমি তাঁকে বিয়ে করে ফেলছি? বারবার ওর সঙ্গে আমার বিয়ের কথা বলা হচ্ছে। কিন্তু বিয়েটা যগি না হয় সবথেকে বেশি প্রভাব পড়বে মেয়েটির উপর। বারবার বিয়ের কথা বলে বলে তো মেয়েটার সম্মান একেবারে শেষ করে দিচ্ছেন। পাশাপাশি মিডিয়া এমন ভাব করছে যেন আমি বিয়েই করতে চাই না।" [(ছবি) শরীরী আবেদনে সকলকে মাত 'সলমনের প্রেমিকা' লুলিয়ার!]
এই গুজব রটানোর জন্য এবং তাঁর পরিবারকে বারবার বিরক্ত করার জন্য মিডিয়াকেই দোষারোপ করেছেন সলমন। পাশাপাশি আপাতত নিজের বিয়ের জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছেন আপাতত বিয়ে হচ্ছে না, বিয়ে হলে সবার আগে নিজেই তিনি জানাবেন। [(ছবি) লুলিয়া ভানতুরকে চুম্বন সলমনের, প্রেমের খবর তাহলে সত্যি!]
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications