(ছবি) আর নয় লুকোচুরি, এবছরের শেষেই অনুষ্কাকে বিয়ে করতে চলেছেন বিরাট কোহলি

বিশ্বকাপে মনোনিবেশ করলেও অনুষ্কাকে ভুলতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক বিরাট কোহলি। এখন তো টুইটারেও সরাসরি অনুষ্কাকে 'আমার ভালবাসা' বলে সম্বোধন করছেন বিরাট। নিজেদের সম্পর্ক নিয়ে এখন স্বচ্ছন্দ অনুষ্কাও।

এটুকু পড়ে আপনি ভাবতে পারেন এতো জানা কথা। নতুন কথাটা কী? আছে, নতুন খবর হল, জোর রটনা, এবছরের শেষের দিকেই সাত পাকে বাঁধা পড়তে পারেন ক্রিকেটার-অভিনেত্রীর এই জুটি।

আরও পড়ুন :

বিষয়টি হল এই খবরটি আপাতত গুজবের পর্যায়েই রয়েছে, কারণ বিরাট বা অনুষ্কার তরফে এধরণের কিছু বলা তো দূরে থাক ইঙ্গিতও মেলেনি। তবে আবার এটাও ঠিক যে অনুষ্কা-বিরাট নিয়ে যা যা রটনা রটেছে তার অধিকাংশই মিলে গিয়েছে। তাই এই রটনাও সত্যি হবে এবিষয়ে আমরা অন্তত আশাবাদী।

বিমানবন্দরে

বিমানবন্দরে

বিমানবন্দরে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে বিরাট অনুষ্কাকে।

উড়ন্ত চুম্বন

উড়ন্ত চুম্বন

বিরাটের ইংল্যান্ডে খারাপ পারফরম্যান্সের জন্য অনুষ্কাকে দোষারোপ করেছিলেন অনেকেই। এর পর ভাল পারফরম্যান্স দিয়ে মাঠে প্রকাশ্যে অনুষ্কার জন্য চুমু ভাসিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন প্রেমিক বিরাট।

লেটস পার্টি

লেটস পার্টি

মুম্বইয়ে পার্টি করে বেরচ্ছেন বিরাট অনুষ্কা।

খেলার মাঠে

খেলার মাঠে

খেলার মাঠে প্রেমিক বিরাটকে সমর্থন করতে বারবার অনুষ্কা পৌছে যান মাঠে।

খেলার অনুষ্ঠানে

খেলার অনুষ্ঠানে

বিরাট অনুষ্কা খেলার একটি অনুষ্ঠানে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন

গাড়িতে একসঙ্গে

গাড়িতে একসঙ্গে

আজ কাল তো যে কোনও অনুষ্ঠানেই একসঙ্গে একই গাড়িতে যান বিরাট অনুষ্কা।

প্রথম প্রথম এখানে ওখানে এই দুই তারকাকে একসঙ্গে হ্যাঙ্গ আউটে দেখা গেলেও কখনও প্রকাশ্যে তারা নিজেদের ভালবাসার কথা স্বীকার করেননি। পরোক্ষে হয়তো একে অপরকে সমর্থন করেছেন, বা মিডিয়ার চোখ এড়িয়ে হাত হাত রেখে বিদেশে ছুটি কাটিয়েছেন।

বিরাটের ইংল্যান্ডে খারাপ পারফরম্যান্সের জন্য অনুষ্কাকে দোষারোপ করেছিলেন অনেকেই। এর পর ভাল পারফরম্যান্স দিয়ে মাঠে প্রকাশ্যে অনুষ্কার জন্য চুমু ভাসিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন প্রেমিক বিরাট। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ চ্যানেলের সাংবাদিককে নিজের কড়া প্রতিক্রিয়াও দিয়েছিলেন অনুষ্কা, কেন বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে দায়ী করা হবে বলে।

এপর্যন্ত তো ততটা সরাসরি বা চলতি কথায় যাকে বলে খুল্লমখুল্লা প্রেমের জাহির ছিল না কোনও পক্ষ থেকেই। কিন্তু সম্প্রতি অনুষ্কা অভিনীত এনএইচ ১০ ছবিটি দেখে টুইটারে যেভাবে অনুষ্কাকে 'আমার ভালবাসা' বলে সম্বোধন করলেন, এবং প্রসংশা করলেন তাতে পরিস্কার এখন আর নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রকম দ্বিধা নেই বিরাট-অনুষ্কার। আর তাই আরও জের গুজব তাহলে বুঝি বিয়ের জন্য তৈরি দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলার ক্রিকেটার বিরাট কোহলি। আর লেডি লাভ অনুষ্কা থাকতে অন্য আর কার সঙ্গে বিয়ের কথা ভাববেন বিরাট?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+