বন্দুক হাতে পথঘাট শাসন করে বেড়ায় ‘মায়া’! প্রকাশ্যে ‘টেক্কা’র পোস্টার, নতুন লুকে নজর কাড়লেন রুক্মিণী
বব কাট চুল। হাতে বন্দুক। চোখে সানগ্লাস। নতুন রূপে নতুন চমক নিয়ে হাজির অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রকাশ্যে এল 'টেক্কা'র নতুন পোস্টার। পুজোয় দর্শককে 'টেক্কা' দিতে প্রস্তুত দেব-সৃজিত। এবারের পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'টেক্কা'। ছবিতে অভিনয় করছেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজা দত্ত সহ আরও অনেকে। ইতিমধ্যেই ছবিতে দেবের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল রুক্মিণীর প্রথম ঝলক। আর সেখানেই তাসের কার্ডের ফ্রেমে অন্যরূপে দেখা গেল রুক্মিণীকে।
'টেক্কা'র নতুন পোস্টারে রুক্মিণীর লুক দেখে চমকে উঠেছেন অনেকেই। এর আগে 'বুমেরাং'-এ রোবোটিক লুকে দর্শককে চমকে দিয়েছিলেন রুক্মিণী। 'বিনোদিনী'র লুকেও দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী। এবার রুক্মিণী দর্শকবৃন্দকে তাক লাগালেন আরও এক নতুন লুকে।

'টেক্কা'য় রুক্মিণীর চরিত্রের নাম 'মায়া'। এদিন 'টেক্কা'র নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক....এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে'। শুধু তাই নয়, 'টেক্কা'র এই নতুন পোস্টারের ক্যাপশনে দেব আরও লেখেন, 'ক্ষমতা, আলাপ, বিচার! মায়ার সঙ্গে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায়'।
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'টেক্কা'।
আরজি কর কাণ্ডের কথা মাথায় রেখে পিছিয়ে গিয়েছিল একাধিক ছবির টিজার বা ট্রেলার মুক্তি। পিছিয়ে গিয়েছিল লুক রিলিজও। তবে, এবার প্রতিবাদের পাশাপাশি ধীরে ধীরে ছন্দে ফিরছে টলিপাড়া। বৃহস্পতিবার 'খাদান'-এর টিজার প্রকাশ্যে এনেছেন দেব। এরপরই শনিবার 'টেক্কা' মুক্তির দিনক্ষণ ঘোষণা করেন দেব। যা মুক্তি পাবে চলতি বছরের পুজোতেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications