বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দেবের জন্মদিনের কাছাকাছি রুক্মিণী, প্রিয়কে শুভেচ্ছা জানিয়ে নায়িকা লিখলেন...

এই মুহূর্তে বলিউডের এক নম্বর পাওয়ার কাপল যদি বলা হয় শাহরুখ গৌরী কিংবা দীপিকা রণবীরকে, তাহলে নিঃসন্দেহে বাংলা বিনোদন জগতে প্রথম সারিতে উঠে আসবে দেব ও রুক্মিণীর নাম। দুজন দুজনকে ছাড়া যে থাকতে পারেন না এর প্রমাণ আগেই দিয়েছেন এই জুটি। কিন্তু মাঝে হঠাৎই ছন্দপতন। আচমকা কানাঘুষো শোনা যাচ্ছিল, দুজনের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে! কিন্তু সত্যি কি তাই? এর উত্তর পাওয়া গেল বড়দিনেই।

প্রকাশ্যে কোনদিন ও সেভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি দেব ও রুক্মিণী। কিন্তু তাঁদের চোখই বলে দেয়, যে একে অপরকে চোখে হারান তাঁরা। তবে এর মাঝে শোনা গিয়েছে একে অপরের প্রতি অভিমান করে নাকি আলাদা হয়ে যাচ্ছেন দুজন। কিন্তু সেই সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বড়দিনে আবার কাছাকাছি দেব ও রুক্মিণী।

ছবি সৌজন্য- rukminimaitra/ইনস্টাগ্রাম

২৫ ডিসেম্বর শুধুমাত্র বড়দিন বা ক্রিসমাস নয়। এই বিশেষ দিনটিতে জন্মগ্রহণ করেছেন বাংলার এই মুহূর্তের সুপারস্টার তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তাই ক্রিসমাস এক কথায় আরও স্পেশাল তাঁদের কাছে। জন্মদিনে প্রিয় মানুষকে মিষ্টি ভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গেল রুক্মিণীকে। সোশ্যাল মিডিয়ায় দেবের জন্মদিনের পার্টি ছবি শেয়ার করেছেন নায়িকা। আর সেখানেই ক্যাপশনে লিখেছেন, শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। তবে শুধু তাই নয়, একইসঙ্গে দেবের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে দেখা গিয়েছে রুক্মিণীকে।

উল্লেখ্য, বড়দিনের মরশুমে বড়পর্দায় মুক্তি পেয়েছে দেব অভিনীত খাদান। পুষ্পা-২ কে টক্কর দিয়েও বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করছে এই সিনেমা। আর এই শুভ সময়েই দেবের জন্মদিনে রাখা হয়েছিল পার্টি। যেখানে উপস্থিত ছিলেন দেবের নিকট আত্মীয় এবং বন্ধুরা। কেক কেটে সেলিব্রেট করা হয় তারকার জন্মদিন। শুধু বাকি ছিল প্রিয় মানুষের শুভেচ্ছা জানানোর পালা। অবশেষে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দেবকে শুভেচ্ছা জানালেন রুক্মিণী। তাহলে কি মানভঞ্জন হল? অভিমান ভুলে আবারও কাছাকাছি এলেন এই তারকা যুগল? রুক্মিণীর পোস্ট অন্তত সে কথাই বলছে বলে মনে করছেন ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+