বিয়েতে বিশ্বাসই সব, সিঁদুর দুর্বল চিহ্ন, শ্রাবন্তীর তৃতীয় স্বামীর পোস্টে বিয়ে ভাঙার জল্পনা তুঙ্গে
বিয়েতে বিশ্বাসই সব, সিঁদুর দুর্বল চিহ্ন, শ্রাবন্তীর তৃতীয় স্বামীর পোস্টে বিয়ে ভাঙার জল্পনা তুঙ্গে
টলিউডে যখন একের পর এক বিয়ের খবরে সরগরম, তখনই বিয়ে ভাঙার জোর জল্পনা চলছে শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে। দুর্গাপুজোর সময় থেকেই শ্রাবন্তী–রোশন সিং একসঙ্গে থাকছেন না বলে খবর নিশ্চিত হতেই তাঁদের বিয়ে ভাঙা নিয়েও জোর জল্পনা শুরু হয়ে যায়।

যদিও তাঁদের বৈবাহিক পরিস্থিতির টালমাটাল অবস্থা নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সম্প্রতি অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিং সোশ্যাল মিডিয়ায় স্টেটাস শেয়ার করেছেন, যেখানে রোশন লিখেছেন, প্রকৃত বৈবাহিক সম্পর্ক বিশ্বাসের ওপর নির্ভর করে টিকে থাকে সারা জীবন। বিয়ের অস্তিত্ব প্রমাণ করতে সিঁদুর এক দুর্বল চিহ্ন বলেও মত প্রকাশ করেন রোশন। বিয়ে নিয়ে রোশনের ওই স্টেটাস প্রকাশ্যে আসার পর বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দু’জনে একসঙ্গে না থাকলেও শ্রাবন্তীর সিঁথিতে সিঁদুর এখনও দেখা গিয়েছে। নিজের পদবীও তিনি বদলাননি। শ্রাবন্তীর এসবের কারণেই কি রোশন সিং এ ধরনের স্টেটাস দিলেন? উঠছে প্রশ্ন। যদিও রোশনের ওই স্টেটাস প্রকাশ্যে আসার পর পাল্টা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী।
প্রসঙ্গত, ২০১৮ সালে পাঞ্জাবে গিয়ে রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে নিয়েই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর এই দম্পতি হাসিখুশি ছিলেন। কিন্তু আচমকাই তাঁদের দু’জনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে বিয়ের ছবি সহ একে–অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও সরিয়ে দেওয়া হয়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তাঁদের সম্পর্ক নিয়ে।












Click it and Unblock the Notifications