৮ থেকে ১৪ জুনের মধ্যে কী হয়েছিল, সুশান্তের দিদি মিতু সিংয়ের কাছ থেকে পাল্টা জানতে চান রিয়া
রিয়ার কাছে অনেক বিষয় অস্পষ্ট তাই সিবিআই তদন্ত চান তিনি
সুশান্ত কাণ্ডে প্রধান অভিযোগকারী হিসাবে নাম জড়িয়ে পড়া রিয়া চক্রবর্তী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তাঁর এক্সক্লুসিভ সাক্ষাতকারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি সাক্ষাতকারে এও বলেছেন যে তাঁর ওপর আসা সব অভিযোগই ভিত্তিহীন। অভিনেত্রী এও জানান যে ৮ জুন থেকে ১৪ জুনের মধ্যে এমন কী হয়েছিল সুশান্তের সঙ্গে তা তিনি জানতে চান, কারণ ওই সময় তিনি সুশান্তের সঙ্গে ছিলেন না। তিনি এ বিষয়ে সুশান্তের বড় দিদি মিতু সিংকে প্রশ্ন করেছেন, কারণ ৮ থেকে ১৩ জুন মিতু ছিল অভিনেতার সঙ্গে।

রিয়াকে প্রশ্ন করা হয় সুশান্তের মৃত্যু আত্মহত্যা না অন্য কোনও ঘটনা জড়িত রয়েছে এ বিষয়ে তিনি কী ভাবছেন, অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, 'আমিও এটা জানতে চাই। জুনের ৮ থেকে ১৪ তারিখ আমার সঙ্গে সুশান্তের কোনও যোগাযোগ হয়নি। আমি সেখানে ছিলাম না। তাঁর বোন মিতু সেখানে ছিল। আমি মিতু দির কাছ থেকেই জানতে চাই ৮ থেকে ১৪ জুনের মধ্যে কী হয়েছিল, এটা আত্মহত্যা নাকি অন্য কিছ।’
অভিনেত্রী সিবিআই তদন্ত প্রসঙ্গে বলেন, 'আমি চাই সিবিআই তদন্ত হোক কারণ গত সপ্তাহ থেকে বেশ কিছু বিষয় অস্পষ্ট রয়েছে। ৮ থেকে ১৪ জুনের মধ্যে ঠিক কী ঘটেছে তা সম্পর্কে আমার ধারণা অস্পষ্ট। এমনকি আমি সুশান্তের জন্য ন্যায়বিচার চাই, তবে আমি খুব বিভ্রান্ত। তারা এ নিয়ে একটি রসিকতা করেছে, সে কারণেই আমি সিবিআই তদন্ত চেয়েছি।’












Click it and Unblock the Notifications