রিয়া সেন কি সন্তানসম্ভবা, জল্পনা তাঁর তড়িঘড়ি বিয়ে নিয়ে
দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাধা পড়লেন রিয়া।
বিয়েটা সেরেই ফেললেন মুনমুন সেনের মেয়ে রিয়া সেন। দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাধা পড়লেন রিয়া। পরিবারের একান্ত নিকটাত্মীয়রা এই অনুষ্ঠানে হাজির ছিলেন। এছাড়া বিয়েতে রিয়া ও রাইমার বন্ধুরাও ছিলেন বলে জানা গিয়েছে।

রিয়ার বিয়ের খবর প্রকাশ
কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে আসে রিয়া সেন নিজের দীর্ঘদিনের প্রেমিক শিবমকে বিয়ে করতে চলেছেন। এই মাসের শেষেই বিয়ে হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছিল।

পুনেতে বিয়ে
তবে জানা গিয়েছে বৃহস্পতিবারই পুনেয় একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানে অনাড়ম্বরভাবে রিয়ার বিয়ে হয়েছে শিবমের সঙ্গে। সেখানে মা মুনমুন, বোন রাইমা সহ বাবা ও পরিবারের অন্যান্যরা হাজির ছিলেন।

রিয়ার সাজগোজ
একেবারে বাঙালি ঐতিহ্য মেনে রিয়া বিয়ে করেছেন শিবমকে। লাল বেনারসীতে মাথায় টোপর পরে রিয়া বিয়ে করেছেন। সঙ্গে শিবমকেও বাঙালি বরের বেশে দেখা গিয়েছে। পাঞ্জাবি গায়ে রিয়ার মাথা সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন তিনি।

বিয়ে নিয়ে ফিসফাস
প্রথমে খবর ছিল রিয়া এই অগাস্টের শেষে বিয়ে করবেন। তবে হঠাত করে বিয়ের খবর সামনে আসতেই সংবাদমাধ্যমের একাংশ সূত্র জানা গিয়েছে, রিয়া সম্ভবত সন্তানসম্ভবা। আর তাই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে কেউই মুখ খোলেননি। রিয়া সত্যিই গর্ভবতী কিনা তা জানা যাবে পরেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications