প্রয়াত ঋষি কাপুরের প্রার্থনা সভায় আবেগ বিহ্বল পরিবার
প্রয়াত ঋষি কাপুরের প্রার্থনা সভায় আবেগ বিহ্বল পরিবার
৩০ এপ্রিল প্রয়াত হন বলিউডের অন্যতম সুপারস্টার ঋষি কাপুর। ইরফান খানের পরই ঋষি কাপুরের প্রয়াণের খবরে রীতিমতো শোকের ছায়া নামে বলিউডে। এদিন কাপুর পরিবারে আয়োজন করা হয়, ঋষি কাপুরের প্রয়াণে প্রার্থনা সভা।

কাপুর পরিবারের সদস্য ও কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা এদিন লকডাউনের মধ্যে হাজির ছিলেন ঋষি কাপুরের প্রার্থনা সভায়। ঋষি কন্যা ঋদ্ধিমা কাপুর ইতিমধ্যেই দিল্লি সড়কপথে পৌঁছে গিয়েছেন মুম্বইতে। সেখানে তিনি আসবার পরই আয়োজিত হয় এই সভা। সভায় মা নীতু কাপুরের সঙ্গে ঋষিপুত্র রনবীরকে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়।
উল্লেখ্য, বাবার মৃত্যুর খবর পেয়েও শেষকৃত্যে যোগ দিতে পারেননি ঋদ্ধিমা। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনে দিল্লি থেকে মুম্বই যাওয়ার বিশেষ অনুমতি দিলেও, তিনি ভিডিও কন্ফারেন্সে শেষকৃত্যের অনুষ্ঠান দেখেন। এরপর রবিবার রাতে ঋদ্ধিমা মুম্বই এসে পৌঁছন।












Click it and Unblock the Notifications