মার্চেই কি চার হাত এক হচ্ছে আলি ফজল ও রিচা চাড্ডার? বিয়ে নিয়ে জোর চর্চা বলিউডে
মার্চেই কি চার হাত এক হচ্ছে আলি ফজল ও রিচা চাড্ডার? বিয়ে নিয়ে জোর চর্চা বলিউডে
বলিউডে কি আবার বিয়ের সানাই বাজতে চলেছে। ক্যাটরিনা–ভিকি কৌশল, মৌনি রায়–সূরযের পর আবারও বলিউডের দুই তারকা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যাচ্ছে। বি–টাউন তারকা আলি ফজল ও রিচা চাড্ডা বেশ কয়েক বছর ধরে ডেট করছেন এবং তাঁদের সম্পর্ককে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত। শোনা যাচ্ছে যে রিচা ও আলি ফজল এ বছরের মার্চ মাসেই খুবই ব্যক্তিগতভাবে তাঁদের শুভ পরিণয় সম্পন্ন করবেন।

প্রস্তুতি চলছে বিয়ের
শোনা গিয়েছে যে রিচা ও আলি ফজল পরিকল্পনা করেছেন যে ফুকরে সিনেমার তৃতীয় পর্বের শুটিংয়ের সময়ই তাঁরা বিয়ে সেরে নেবে দিল্লিতে। কারণ তাঁরা সেই সময় শুটিংয়ের জন্য দিল্লিতেই থাকবেন। আবার মুম্বইতেও বিয়ে হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আলি ও রিচা দু'জনেই দিল্লি-মুম্বইতে বিয়ের ভেন্যু খুঁজছেন।

মুম্বই বা দিল্লিতে হতে পারে বিয়ে
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলি ও রিচা মুম্বইতে বিয়ে করতে আসছেন এবং ফুকরে ৩ সিনেমার শুটিং থেকে অবসর নিয়ে এই বিয়ে সারবেন। প্রসঙ্গত, 'ফুকরে' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রিচা এবং আলি। এক সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন, তাঁদের দুজনের সম্পর্কের রসায়ন বেশ দারুণ। কখনো রিচা ভালো কাজ করলে আলি তাঁর প্রশংসা করেন। আবার কাজ পছন্দ না হলেও আলি সেটা স্পষ্ট জানান রিচাকে।২০২০ সালের এপ্রিলে বিয়ের তারিখ পাকা ছিল রিচা এবং আলির। কিন্তু করোনার জন্য তাঁদের বিয়ে ভেস্তে যায়। তাঁরা গত চার বছর ধরে একে-অপরের সঙ্গে ডেট করছেন আলি ও রিচা। গত বছরের ফেব্রুয়ারিতে মুম্বইয়ে একটি কোর্টে তাঁরা আইনত বিয়ের জন্য আবেদন করেছিলেন।

বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি
যদিও এই বিয়ে নিয়ে আলি ফজল বা রিচা কেউই কোনও মন্তব্য করেননি। বরং বৃহস্পতিবার এক টুইটে আলি জানিয়েছেন যে তাঁরা বিয়ে করবেন কিনা এবং তা কবে করবেন তা তাঁদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কেউ অযথা না তাঁদের বিরক্ত করেন।

রিচা ও আলির ফিল্মি কেরিয়ার
বর্তমানে তাঁরা মুম্বইয়ে সাগরমুখী একটি অ্যাপার্টমেন্টে একইসঙ্গে থাকছেন, বিয়ের নতুন তারিখ এখনও সামনে আনেননি জুটি। এইমুহূর্তে 'ফুকরে ৩' এবং একাধিক ওয়েব সিরিজ ছাড়াও আলির হাতে রয়েছে 'ডেথ অন দ্য নাইল'-এর মতো বিগ বাজেটে হলিউড প্রজেক্ট। অন্যদিকে, তিগমাংশু ধুলিয়ার আসন্ন ছবি 'দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার'-এ দেখা যাবে রিচাকে।












Click it and Unblock the Notifications